Posts

সুপার ওভারে ভারতকে ০ রানে অলআউট এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

Image
এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল ম্যাচে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’। সেমিফাইনালে বাংলাদেশের কাছে ভারত হেরেছে সুপার ওভারে। শেষ ওভারে ম্যাচ জমিয়ে তোলে ভারতীয় ব্যাটাররা, ম্যাচ গড়ায় সুপার ওভারে। কাতারের দোহায় বাংলাদেশ ‘এ’ দল টসে হেরে আগে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে আকবর আলীর দল। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে ভারত। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ভারত শূন্য রানে অলআউট হলে ১ রান করে ফাইনালে উঠে বাংলাদেশ। ভারতের ওপেনার সূর্যবংশী ১৫ বলে দুই ৪ ও চার ছক্কায় ৩৮ রান করে সাকলাইনের বলে আউট হন। প্রিয়ানস আরিয়া ২৩ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। এছাড়া জিতেশ শর্মা ৩৩ এবং নেহাল ওয়াধেরা ৩২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের বাঁহাতি পেসার আবু হায়দার রনি এবং রাকিবুল হাসান নেন ২টি করে উইকেট। এছাড়া আব্দুল গফফার সাকলাইন ও রিপন মন্ডল নেন একটি করে উইকেট। টসে হেরে আগে ব্যাটে নামা বাংলাদেশের শুরুটা ঠিকঠাক হয়েছিল। ৪৩ রানে জিশান আলমের উইকেট পতনের পর ৭৬ রানে সাজঘরে ফেরেন জাওয়াদ আবরার। এরপর ১০৮ রানের সময় বিদায় নেন অধিনায়ক আকবর আলী। পরে ন...

সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১২ বলে ৫০ রানের রেকর্ড গড়লো বাংলাদেশ

Image
১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪৪ রান। সেখান থেকে ২০ ওভারের খেলা শেষে স্কোর গিয়ে দাঁড়াল আর কোনো উইকেট না হারিয়ে ১৯৪। শেষ দুই ওভারে ৫০ রান তুলেছেন দুই ব্যাটার। ১৯ তম ওভারে নমন ধীরকে চার ছক্কা ও এক চারের মারে ২৮ রান তুলেছিলেন টাইগার ব্যাটার এসএম মেহেরাব। ইনিংসের শেষ ওভারে যোগ হয় আরও ২২ রান। মেহেরাবের সঙ্গে ব্যাট চালালেন ইয়াসির আলি রাব্বিও।  রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত ‘এ’ দল। বাংলাদেশকে টপকে ফাইনালে যেতে হলে ভারতকে করতে হবে ১৯৫ রান।

আয়ারল্যান্ডের বিপক্ষে ১০০ রান করে বিশ্বের সেরা ৩ ব্যাটসম্যানের মধ্যে জায়গা করে নিলেন শান্ত

Image
টেস্টে অন্তত ২ হাজার রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ায় তৃতীয় সেরা শান্ত। ৫ ফিফটির বিপরীতে সেঞ্চুরি ৮ টি। কনভারসন রেট ৬১.৫৩%। তার চাইতে ভালো কনভারসন রেট কেবল স্যার ডন ব্র্যাডম্যান (৬৯.০৫%) ও জর্জ হেডলির (৬৬.৬৭%)।

ক্রিকেট ছেড়ে ৪৪৯০ টাকা বেতনে ডাক ঘরে চাকুরি নিলেন ইমরুল কায়েস

Image
জাতীয় দল থেকে অবসর নিয়ে কোচিংয়ে মনোযোগ দিয়েছেন ইমরুল কায়েস। আসন্ন বিপিএলে সিলেটের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এর মাঝেই জানা গেছে, ক্রিকেটার কায়েস তার নিউজ এলাকা মেহেরপুরের উজলপুর ডাকঘরের কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইমরুল কায়েসের মাসিক সম্মানি মাত্র ৪ হাজার ৪৯০ টাকা। সম্প্রতি উজলপুর গ্রামে একাধিক চিঠি ও নথিপত্র ফেরত যাচ্ছে প্রেরকের কাছে। ফয়সাল নামের এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা সংক্রান্ত কাগজ পাননি, সে চিঠি আবার যুক্তরাষ্ট্রে ফেরত গেছে। আবার কেউ চাকরির সাক্ষাৎকারের ডাক হারিয়েছেন। বিভাগীয় ডাক পরিদর্শক অলক কুমার বিশ্বাস বলেন, ২০২১ সালে তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ডিও অনুযায়ী ইমরুল কায়েসকে উজলপুর ডাকঘরের ইডিএ পদে নিয়োগ দেওয়া হয়। মাসিক সম্মানী ৪ হাজার ৫০০ টাকা। এটি লাভজনক কোনো পদ নয়। ডাকঘরের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ইমরুল। তার ভাষ্য, গ্রাম পোস্ট মাস্টারদের কাজ চিঠি বিলি করা না। আমি পোস্ট অফিসের অনুরোধে তাদের সঙ্গে আমার নামটি যুক্ত করেছি, যাতে বাংলাদেশের ডাক বিভাগের প্রতি মানুষের...

মুশফিকের ১টি ভুলে বিশ্বরেকর্ড বঞ্চিত বাংলাদেশ

Image
টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফিফটি পেয়েছেন ইতোমধ্যে লিটন, মুশি ২৩ করে আউট না হলেই টপ ফাইভের পাঁচজনেরই ফিফটি আসতো! 😶  মাহমুদুল হাসান জয় ১৭১, সাদমান ৮০,মুমিনুল ৮২, শান্ত ৯১*, মুশফিক ২৩,লিটন ৬০।

আশরাফুলের চাওয়ায় জাকের আলির পরিবর্তে টি২০ স্কোয়াডে সাব্বির রহমান

Image
বাংলাদেশ ক্রিকেটে শুরু হয়েছে নতুন অধ্যায়! সাম্প্রতিক ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্ট ও কোচিং কাঠামোয় বড় পরিবর্তন হয়েছে। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল, যিনি জোর দিচ্ছেন অভিজ্ঞতা ও আগ্রাসী ব্যাটিং–নির্ভর দল গঠনে। দলের গঠন নিয়ে আলোচনায় উঠে এসেছে সাব্বির রহমানের নামও। দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে থাকা এই ডানহাতি ব্যাটার ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে নির্বাচকদের নজর কেড়েছেন। আশরাফুলের পরিকল্পনায় “টি–টোয়েন্টি ধাঁচের ব্যাটার” হিসেবে সাব্বিরকে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। এক বোর্ড কর্মকর্তা বলেন — “আমরা এখন এমন ক্রিকেটার চাই যারা ঝুঁকি নিতে পারে, ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সাব্বির সেই ক্যাটাগরির খেলোয়াড়।” পরিবর্তনের এই ঢেউয়ে বাংলাদেশের ক্রিকেটে কি আবার দেখা যাবে সাব্বির রহমানকে? সময়ই দেবে উত্তর!