Posts

Showing posts from June, 2025

সৌম্যর ঝড়ো ব্যাটিং দেখে ভুল বুঝতে পারলো বিসিবি, আসছে নতুন সিদ্ধান্ত

Image
  একদিন আগেই শ্রীলঙ্কা সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সৌম্য সরকারের পরিবর্তে দলে জায়গা দেওয়া হয়েছে নাঈম শেখকে। দল থেকে বাদ পড়েই চট্টগ্রামে বিসিবি আয়োজিত লাল দল ও সবুজ দলের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন সৌম্য সরকার। সবুজ দলের হয়ে সৌম্য সরকার ১০ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন সৌম্য সরকার। তার এমন ব্যাটিং নতুন করে ভাবাতে শুরু করেছে বিসিবিকে।

নতুন বিশ্বরেকর্ডে নাম লেখালেন মুশফিকুর রহিম

Image
আন্তর্জাতিক ক্রিকেটে যারা কখনও বল করেননি, তাদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক এখন মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট কে পেছনে ফেলে এই কীর্তি গড়েন মুশি। 1. Mushfiqur Rahim : 15491* Run's 2. Adam Gilchrist : 15461 Run's 3. Quinton De Kock : 12654 Run's 4. Jos Buttler : 11881 Run's 5. Jonny Bairstow : 11581 Run's

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

Image
পারল না বাংলাদেশ, জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকদের হতাশ করে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে গেল হামজা চৌধুরীর দল। তবে হারলেও সমর্থকদের মন জয় করে নিয়েছে শমিত-ফাহমিদুল-হামজারা। সিঙ্গাপুরের চেয়ে সুযোগও বেশি তৈরি করেছে বাংলাদেশ। কিন্তু উত্তাল গ্যালারির হুঙ্কার সত্ত্বেও সিঙ্গাপুরের বিপক্ষে শেষ পর্যন্ত ১–২ গোলে হেরেছে হাভিয়ের কাবরেরার দল। তবে ম্যাচ হারলেও পেনাল্টি বিতর্ক থেকেই গেছে। বাংলাদেশের সব দর্শকেরা বলছে রেফারির ভুল সিদ্ধান্তের কারণে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে ফিফার স্বীকৃত এক রেফারি তার ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে এই ছবি পোস্ট করে বলেছেন, "যেহেতু চার্জ করার আগে বল আউট লাইনে বাহিরে চলে গিয়েছিল তাই সেইটা ফাউলের মধ্যে পরে না।"

মাত্র ১২ বলে সাইফুদ্দিনের হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড

Image
মোহাম্মদ সাইফউদ্দিন তার ব্যাটিং দক্ষতায় হংকং আন্তর্জাতিক সিক্সেস টুর্নামেন্টে আলোড়ন সৃষ্টি করেছেন। জাতীয় দলে ফেরার সুযোগ না পাওয়ায় নিজের সামর্থ্যের জানান দিতে মরিয়া সাইফউদ্দিন টুর্নামেন্টে ছিলেন পুরোপুরি বিধ্বংসী মেজাজে। টুর্নামেন্টজুড়ে তার রেকর্ড-ব্রেকিং ইনিংসগুলো তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য গর্বের বিষয়। প্রথম ম্যাচে মাত্র ১২ বলে ৫৫ রানের অসাধারণ ইনিংস খেলে সাইফউদ্দিন ঝড় তুলেছিলেন। ৩ নাম্বারে ব্যাটিংয়ে নেমে  সাইফউদ্দিন ৩টি চারের পাশাপাশি হাঁকান ৭টি ছক্কা। মাত্র ১২ বলে করেন ৫৫ রান। এর ম্যাক্সওয়েল একই টুর্নামেন্টে মাত্র ১০ বলে ৫২ রান করেছিলেন ২০১০ সালে।

নতুন সিদ্ধান্ত, রফিককে যে বড় দায়িত্ব দিলো নতুন সভাপতি বুলবুল

Image
  মোহাম্মদ রফিক বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা স্পিনার । ক্রিকেট থেকে অবসরের নিলেও ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে আছেন তিনি। দেশের ঘরোয়া লিগের পাশাপাশি কোচ হিসেবে দেখা গেছে বিপিএলেও। তবে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন থাকাকালীন বিসিবিতে উপেক্ষিতই থেকে গেছেন মোহাম্মদ রফিক। একাধিকবার তাকে নিয়ে কাজ করার কথা বিসিবি জানালেও শেষ পর্যন্ত অধরাই থেকেছেন তিনি। ফারুক আহমেদ নতুন করে বিসিবির সভাপতি চেয়ারে বসার পর সবাই ভেবে ছিলেন সহকারী বোলিং কোচ হিসেবে হয়তো রফিককে বাংলাদেশের ক্রিকেটে দেখা যাবে। কিন্তু তার আমলেও অপেক্ষিত ছিলেন রফিক। যে কারণে আফসোসও রয়েছে সাবেক এ ক্রিকেটারের মনে। তবে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রফিকের সেই আক্ষেপের অবসান ঘটাতে চলেছেন। তিনি বোর্ডের সভাপতি হয়েই বলেছেন সাবেক ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান। সূত্র থেকে জানা গেছে তারই ধারাবাহিকতায় মোহাম্মদ রফিককে বাংলাদেশের সহকারী স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে।

২৬ রানে ২ উইকেট মিরাজের, ভাল করেও ৩ ওভার বোলিং দেওয়ার কারণ জানালেন লিটন দাস

Image
  পাকিস্তানের বিপক্ষে আরেকটি বাজে পারফরম্যান্স। তৃতীয় টি-টোয়েন্টিতেও লড়াই করতে পারল না বাংলাদেশ। স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তান সফর মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারল বাংলাদেশ। লাহোরে সিরিজের শেষ ম্যাচে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। তবে সেই রানও যথেষ্ট হয়নি মোহাম্মদ হারিসের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে। ১৭ ম্যাচের ক্যারিয়ারে প্রথম ফিফটিকেই তিন অঙ্কে রূপ দিলেন এই কিপার-ব্যাটসম্যান। ৪৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় গড়া ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ১৬ বল হাতে রেখেই দলকে জেতান তিনি। তার আগে ওপেনার সাইম আইয়ুব করেন ২৯ বলে ৪৫ রান। এমন বোলিং ব্যর্থতার দিন একমাত্র নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি ৩ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছে। তবে তাকে দিয়ে বাকি ১ ওভার না করানো কারণে সমালোচনার শিকার হলেন লিটন কুমার দাস। তবে ম্যাচ শেষে তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি জানান, " সত্যি বলতে আমরা ভাল বোলিং করি নি। তারা মাঝের দিকে স্পিনারদের ভালভাবে খেল...

১২ ছক্কায় অপরাজিত ২০০ রান করে জাতীয় দলে ফিরছেন সাব্বির রহমান

Image
জাতীয় দলের বাইরে থাকায় ক্রিকেটার সাব্বির রহমান খেলছেন ইংল্যান্ডে। দেশটির প্রথম বিভাগ ক্রিকেটে অ্যাভালি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১০১ বল খেলে ২০০ রান করে অপরাজিত ছিলেন এই হার্ডহিটার ব্যাটার। সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের দিনে ১৪৩ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে তার দল অ্যাভালিও। শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নামে অ্যাভালি। নির্ধারিত ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৪৮ রান সংগ্রহ করে তারা। ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন সাব্বির। এরপর পুরো ইনিংস শেষ করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। ডাবল সেঞ্চুরির পথে পা রাখতে সাব্বির ছক্কা হাঁকিয়েছেন ১২টি, চার মেরেছেন ১৭টি। এ ছাড়া মারকুটে এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল নজরকাড়া। তিনি ব্যাটিং করেছেন প্রায় ২০০ স্ট্রাইকরেটে। পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০.২ ওভারে ২০৫ রানেই অলআউট হয়ে যায় সুপারনোভা স্পোর্টস ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন মোজাম্মেল সালমান। ব্যাটের পর বল হাতেও দ্যুতি ছড়ান সাব্বির, বল হাতে ২ উইকেট শিকার করেছেন তিনি।