Posts

Showing posts from April, 2025

মাত্র ৪৬ রানেই ৭ উইকেট তুলে নিলো বাংলাদেশ

Image
নিক ওয়েলচ হয়ত ড্রেসিংরুমে বসে আফসোস করছেন এখন। চট্টগ্রামের প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে ওয়েলচ মাঠ ছাড়ার পরেই তো পথ হারাল জিম্বাবুয়ে। ১৭৭ রানের পর মাত্র ৪৬ তুলতে জিম্বাবুয়ে হারিয়েছে ৭টি উইকেট। নাঈম হাসান পরপর দুই ওভারে দুই উইকেট শিকারের পর জ্বলে উঠেছেন তাইজুল ইসলামও। সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে জ্বলে উঠেছেন বাংলাদেশের বোলাররা। এই সেশনে জিবাবুয়ের ৫টি উইকেট শিকার করেছেন দুই টাইগার স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান। ১৬২ রানের মাথায় ক্রাম্পিংয়ের কারণে ওয়েলচ মাঠ ছেড়ে যাওয়ার পরই পথ হারায় জিম্বাবুয়ে। ক্রিজে আসা নতুন ব্যাটার ক্রেগ আরভিন ৩১ বলে ৫ রান করে নাঈমের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ১৭৭ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। ওয়েলচের সঙ্গে ৯০ রানের জুটি ভাঙার পর অধিনায়ক আরভিনের বিদায়ের ধাক্কা সামলাতে পারেননি শন উইলিয়ামস। নাঈমের পরের ওভারে তানজিম সাকিব দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ফেরান তাকে। ১৬৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৭ রান করে সাজঘরে ফেরেন উইলিয়ামস। ঠিক ২০০ রানের মাথায় মাধেভেরেও আউট হয়ে যান। তাইজুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৩২ বলে ১৫ রান করা মাধেভেরে। এক ওভার প...

নাহিদের বদলি বিদেশি বোলার আজ ৪ ওভারে কত রান দিলেন

Image
ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেও পুরোদমে বোলিং অনুশীলন করেছেন। সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে পেশোয়ার জালমি। তা দেখে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো ভেবেছিলেন আজই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হবে নাহিদ রানার। কিন্তু হলো না। প্রথমবারের মতো পিএসএল খেলতে যাওয়া নাহিদের খেলতে নামার অপেক্ষা বাড়ল। নাহিদ রানার বদলি হিসেবে ৫ ম্যাচের জন্য লুক উডকে পেশোয়ার দলে নিলেও তাকে রেখে দিয়েছে বাবার আজমের দল। তাই তো আজ নাহিদ রানার খেলার কথা থাকলেও লুক উডকে নিয়ে একাদশ সাজিয়েছে পেশোয়ার। লুক উড বল হাতে আগের ম্যাচ গুলো ভাল করলেও আজ সে ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৩৫ রান। নিয়েছেন ১ উইকেট।

নাহিদ রানা দলের সাথে যোগ দেওয়ার পর লুক উডকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো পেশোয়ার জালমি

Image
প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। এমনিতেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে গিয়ে তিনি লিগপর্বের অর্ধেক ম্যাচই (৫) মিস করেছেন। তার ওপর যে সময়ে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির টিম হোটেলে উঠেছেন, এর ২৪ ঘণ্টারও কম সময় পর শুরু হবে আরেকটি ম্যাচ। সবমিলিয়ে পিএসএলে যোগ দিলেও পেশোয়ারের একাদশে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গতকাল (শনিবার) সন্ধ্যায় পিএসএল খেলতে ঢাকা থেকে রওনা করেন নাহিদ রানা। মধ্যরাতেই তার টিম হোটেলে পৌঁছানোর খবর জানা গেছে। রানাকে স্বাগত জানিয়ে নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। টাইগার পেসার হোটেলে পৌঁছানোর একটি ভিডিও দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, ‘নিজস্ব মহিমা নিয়েই পৌঁছালেন, স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা।’ নাহিদ রানা পেশোয়ারের স্কোয়াডে ‍যুক্ত হওয়ার পরদিনই (আজ) ম্যাচ রয়েছে দলটির। তবে অনুশীলন ছাড়াই দলটি তাকে খেলাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন। তাছাড়া ইংল্যান্ডের গতিতারকা লুক উডকে নেওয়া হয়েছিল মূলত নাহিদ রানার বিকল্প হিসেবে ৫ ম্যাচের জন্য। কথা ছিল নাহিদ রানা দলের সাথে ...

রিশাদের পরিবর্তে নেওয়া বিদেশি বোলার ৪ ওভারে কত রান দিলেন

Image
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার (২৬ এপ্রিল) মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নেমেছে লাহোর কালান্দার্স। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। তবে এ ম্যাচে লাহোরের একাদশে এসেছে একটি পরিবর্তন—দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তার জায়গায় একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার টম কারান। গত ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে বল হাতে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি রিশাদ। দুই ওভার বল করে ১৮ রান খরচ করলেও উইকেট শূন্য ছিলেন তিনি। ব্যাট হাতে করেছিলেন ১৩ রান। যদিও এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পরপর তিনটি করে উইকেট শিকার করে নজর কাড়েন এই তরুণ স্পিনার। শুরুতে একাদশে জায়গা না পেলেও, সুযোগ পেয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিশাদ। তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার জায়গায় টম কারানকে মাঠে নামিয়েছে লাহোর। টম কারান একাদশ সুযোগ পেয়েই ৪ ওভার বোলিং করে ১ উইকেট নিয়ে দিয়েছেন ২৪ রান।

২ বলে প্রয়োজন ৭ রান, নিশ্চিত হারা ম্যাচে ছক্কা মেরে জয় এনে দিলো নাসুম আহমেদ

Image
কদিন ধরেই চরম নাটকীয়তায় ভরপুর চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। যার সবটা জুড়েই ছিল মোহামেডান। আগের সংশ্লিষ্টতা মাঠের বাইরের ইস্যুতে হলেও মাঠের ক্রিকেটে এবার চরম নাটকীয় এক জয় উপহার দিল দলটা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেষ ওভারে ছক্কা মেরে দলকে দারুণ এক জয় এনে দিলেন নাসুম আহমেদ। ৪ উইকেটে পাওয়া এই জয়ে বেঁচে রইল মোহামেডানের ডিপিএল জেতার আশা। আবাহনীর বিপক্ষে আগামী ২৯ এপ্রিলের ম্যাচটা তাই হয়ে গেল অঘোষিত ফাইনাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৩৬ রানে অল আউট হয় গাজী গ্রুপ। মাঝারি লক্ষ্য হলেও ৪০ রানেই দুই উইকেট হারায় মোহামেডান। টপ অর্ডারে ফিফটি করে লড়াই জমিয়ে তোলেন রনি তালুকদার। মাঝে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া তাওহিদ হৃদয় খেলেন ৩৭ রানের ইনিংস। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ-সাইফউদ্দিনের ৫৬ রানের জুটিতে মোহামেডান ম্যাচে টিকে থাকলেও দুজন মিলে বল খেলেন ৮৩টি। ধীরগতির এই জুটিতে ম্যাচ অনেকটাই ফস্কে যেতে শুরু করে মোহামেডানের হাত থেকে। ব্যক্তিগত ৪৯ রানে মাহমুদউল্লাহ আউট হলেও নাসুম এসে হাল ধরেন। ১৩ বলে দুই ছক্কা ও এক চারে খেলেন অপরাজিত ২১ রানের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য...

বিসিবির ১২০ কোটি টাকার বিষয়ে ফারুকের সাফাই গাইলেন ক্রীয়া উপদেষ্টা আসিফ মাহমুদ

Image
গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কয়েক দফায় ১৪টি ব্যাংকে মোট আড়াইশ কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জন হলো, সভাপতি ফারুক আহমেদ এখান থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন। যদিও বিসিবি এক বিবৃতিতে এই তথ্যকে ভুল বলে আখ্যায়িত করেছে। এই বিষয়ে বিসিবি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার পর সরব হয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিসিবির বিষয়টি নিয়ে আমি সভাপতি ও পরিচালকদের সঙ্গে কথা বলেছি... এফডিআর নিয়ে। আমাদের মন্ত্রণালয়েরও এফডিআর করা আছে। অনেকগুলো ১০–১৫–২০ বছর আগের। আপনারা জানেন, তখন ইন্টারেস্ট রেট ছিলো কোথাও ৫ পারসেন্ট, কোথাও ৬–৭ পারসেন্ট। এটা তো একটা আয়ের উৎস, সেই আয়টা অপারেশনাল কাজগুলোতে খরচ হয়।’ ব্যাখ্যায় বিসিবি জানিয়েছিলো, তারা টাকা স্থানান্তর করেছে অধিক লাভের আশায়। আসিফও এরকম ব্যাখ্যাই দিয়েছেন। তিনি বলেন, ‘বিসিবির এফডিআরের রেট ছিলো ৭–৮ পারসেন্ট। আমি যতটুকু জানি, এখন যেখানে করা হয়েছে, সেখানে রেট ১১–১২ পার...

কত টাকা দিয়ে মাত্র ২ ম্যাচের জন্য সাকিবকে দলে নিচ্ছে কলকাতা

Image
  আইপিএলে খেলার নতুন সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। চোখের সমস্যার পাশাপাশি বোলিং নিষেধাজ্ঞার কারণে তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে চলতি বছরের ২০ মার্চ ইংল্যান্ডের বার্মিংহ্যামে গ্যারেথ ব্যাটির অধীনে অনুশীলনের পর তিনি বোলিং অ্যাকশনে ছাড়পত্র পেয়েছেন। বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে সাকিব এখন আইপিএল, কাউন্টি ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন। তবে দেশের হয়ে তার খেলার সম্ভাবনা এখনো অনিশ্চিত, কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তার জন্য সুবিধাজনক নয়। তবে ক্রিকেটের মাঠ থেকে দূরে থাকার চিন্তা সাকিবের নেই। বোলিং অনুমোদন পাওয়ার পরেই তিনি আইপিএলের তিনটি দলের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে জানা গিয়েছে শেষের ২ ম্যাচের কলকাতা নাইট রাইডার্স সাকিবকে ২০ লাখ রুপি দিয়ে দলে নিতে চাইছে। তবে এখন পর্যন্ত তা শুধু গুজব হয়েই রয়েছে। এখনো কারো পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা আসেনি।

পরবর্তী ম্যাচের আগে ৬ ওভারে ৬৩ রান দেওয়া রিশাদকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো অধিনায়ক শাহীন আফ্রিদি

Image
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ শুরু করেছিলেন রিশাদ হোসেন। প্রথম তিন ম্যাচে ৮টি উইকেট নিয়ে নজর কাড়েন, যেখানে ম্যাচপ্রতি তাঁর শিকার ছিল ৩, ৩ ও ২টি করে। কিন্তু চতুর্থ ম্যাচে এসে যেন থেমে গেল তার সেই গতি। এ দিন বল হাতে মাত্র দুই ওভার করার সুযোগ পান রিশাদ, তবে উইকেটের দেখা মেলেনি। ব্যাট হাতেও ছিলেন নিষ্প্রভ—১৩ বলে করেন মাত্র ১৩ রান। রিশাদের এই ম্লান পারফরম্যান্সের দিনে তার দল লাহোর কালান্দার্সও ব্যর্থতার ছাপ রেখেছে। গাদ্দাফি স্টেডিয়ামে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমির কাছে। রিশাদ আগের ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে দুই উইকেট নিলেও বল হাতে ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে দিয়েছেন ৪৫ রান। পিএসএলে শেষ ৬ ওভারে সে দিয়েছেন ৬৩ রান। যা লাহোর কালান্দার্স দলের জন্য বড় চিন্তার ছাপ। তবে পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনে রিশাদকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শাহীন আফ্রিদি। তিনি জানান, "আমরা রিশাদকে অলরাউন্ডার হিসেবে দলে ব্যবহার করতে চাচ্ছি। তাই আমরা তাকে যত সম্ভব আগে ব্যাটিং করানোর চেষ্টা করছি।"

প্রতি ম্যাচে ৪ ওভার বোলিং করা রিশাদকে দিয়ে ২ ওভার করানো কারণ জানালেন শাহীন আফিদি

Image
লাহোর কালান্দার্সকে পাত্তাই দিলো না পেশাওয়ার জালমি। রিশাদ হোসেন-শাহীন শাহ আফ্রিদির দলকে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে বাবর আজমের দল। এ দিন বল হাতে ম্লান ছিলেন রিশাদ। দুই ওভারে ১৮ রান দিলেও উইকেট পাননি তিনি। ব্যাট হাতে করেন ১৩ বলে ১৩ রান। ১৩০ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে সাত রানের মধ্যে দুই এবং ৪০ রানের মধ্যে তিন উইকেট হারায় পেশাওয়ার। তবে পাওয়ার প্লে'তে তিন উইকেটে ৫২ রান তোলে দলটি। প্রতি ম্যাচে সপ্তম ওভারে বোলিং করা রিশাদকে এ দিন নবম ওভারে বোলিংয়ে ডাকেন অধিনায়ক। নিজের প্রথম ওভারে সাত রান দেন এই লেগি। ওভারের তৃতীয় বলে এক্সট্রা কাভারে তাকে চার হাঁকান বাবর আজম। এই ওভারে আরো তিনটি সিঙ্গেলস দেন রিশাদ। সবমিলিয়ে দেন সাত রান। ১১তম ওভারে আবারো বোলিং করেন রিশাদ। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে দুই রান দেন তিনি, দ্বিতীয় বলে দেন এক রান। তৃতীয় বলে সিঙ্গেল নেন বাবর। চতুর্থ বলটি ওয়াইড লেংথে গুগলি দিয়েছিলেন রিশাদ, সেটিকে কাট করে থার্ড ম্যান সীমানা দিয়ে চার মারেন হুসেইন তালাত। এরপরের দুটি বলে দুই রান ও সিঙ্গেল নেন তালাত। এই ওভারে ১১ রান দেন রিশাদ। দুই ওভারে ১৮ রান খরচ করার পর তাকে আর বোলিংয়ে আনেনি লাহো...

৭ ওভারে ৪৪ রানে ৬ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমেই ১ ওভারে নিলেন ১৬ রান

Image
পিএসএলে আজ মুখোমুখি হয়েছে রিশাদ হোসেনের কালান্দার্স ও নাহিদ রানার পেশোয়ার জালমি। টসে জিতে পেশোয়ার কালান্দার্সকে ব্যাটিংয়ে পাঠায়। বাবর আজমের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে মাত্র ৬ ওভার লেগেছে পেশোয়ার জালমির বোলারদের। পাওয়ার প্লের ৬ ওভারেই ৫ উইকেট হারিয়ে মহা বিপদে পরে লাহোর কালান্দার্স।  শাহীন আফ্রিদি দলীয় ৪৪ রানে আউট হওয়ার পর রিশাদ হোসেন ব্যাটিংয়ে আসে। ব্যাটিংয়ে এসেই পরের ওভারে সিকান্দার রাজা ও রিশাদ হোসেন মিলে নেন ১৬ রান। যেখানে রিশাদ হোসেন মারেন ১ চার ও ১ ছক্কা।

চার ছক্কায় সর্বোচ্চ রান করে আউট হলে রিশাদ হোসেন

Image
  পিএসএলে আজ মুখোমুখি হয়েছে রিশাদ হোসেনের কালান্দার্স ও নাহিদ রানার পেশোয়ার জালমি। টসে জিতে পেশোয়ার কালান্দার্সকে ব্যাটিংয়ে পাঠায়। বাবর আজমের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে মাত্র ৬ ওভার লেগেছে পেশোয়ার জালমির বোলারদের। পাওয়ার প্লের ৬ ওভারেই ৫ উইকেট হারিয়ে মহা বিপদে পরে লাহোর কালান্দার্স।  শাহীন আফ্রিদি দলীয় ৪৪ রানে আউট হওয়ার পর রিশাদ হোসেন ব্যাটিংয়ে আসে। ব্যাটিংয়ে এসেই ১ চার ও ১ ছক্কা হাকান। পিএসএল ক্যারিয়ারের সর্বোচ্চ রান করলেন রিশাদ হোসেন। ১ চার ও ১ ছক্কা ১৩ বলে ১৩ রান করে আউট হয়েছেন।

বেরিয়ে এলো আসল সত্য, ফারুকের ১৩০০ কোটি টাকার স্ক্যাম নিয়ে সরাসরি মুখ খুললেন ফাহিম

Image
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে। দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিবির ১৩০০ কোটি টাকা এফডিআরের একটি বড় অংশ বোর্ড সভাপতির পছন্দের দুটি ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। বলা হয়েছে, অন্য ব্যাংকে থাকা এফডিআর ভেঙে দুটি ব্যাংকে যথাক্রমে ৫৪ ও ৬৪ কোটি টাকা নিয়ে গেছেন তিনি।  আজ এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিমকে। বিসিবির ফান্ডের অর্থ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সরানোরা ব্যাপারে তিনি অবগত আছেন কিনা, এই প্রশ্নের উত্তরে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সত্যি বলতে আমি জানি না আজকে কী রিপোর্ট হয়েছে না হয়েছে। খুব পরিষ্কারভাবে যে আমি অবগত তা নই।’  বোর্ড সভাপতির স্বেচ্ছাচারিতার সেই রিপোর্ট সত্যি হলে তা বোর্ডের জন্য বিব্রতকর কিনা সেই প্রশ্নের জবাবে ফাহিম বলেন, ‘পুরো বিষয়টা না জেনে কমেন্ট করাটা ঠিক হবে না। আমার মনে হয় আমার অপেক্ষা করতে হবে এই সম্পর্কে কমেন্ট করতে চাইলে।’ বোর্ড পরিচালক হয়েও এত বড় অঙ্কের অর্থ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে যাওয়ার ব্যাপারে কেন জানতেন না, এমন প্রশ্নের উত্তরে বি...

ম্যাচে শুরুর আগেই দলের সাথে যোগ দিবে নাহিদ রানা, একাদশে থাকবে নাকি জানিয়ে দিলো অধিনায়ক বাবর

Image
নাহিদ রানার গল্পটাও একই রকম হতে পারত। থাকতে পারতেন রিশাদ হোসেনের মতো আলোচনার কেন্দ্রে। জেতাতে পারতেন দলকে। তবে এসব কিছুই হয়নি। জিম্বাবুয়ে সিরিজের কারণে নাহিদ এখনো পেশোয়ার জালমিতে যোগ দেননি। তাঁর দল হেরেছে নিজেদের প্রথম চার ম্যাচের তিনটিতেই।  সেটাও খুব বাজেভাবে। নাহিদ পেশোয়ারে যোগ দেওয়ার আগেই পয়েন্ট টেবিলের চারে থাকা দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে কি না, এই শঙ্কাও আছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে আজ দেশ ছাড়ছেন স্পিডস্টার নাহিদ রানা। এদিকে আজ রিশাদের লাহোর কালান্দার্সের বিপক্ষে রাতে মাঠে নামতে যাচ্ছে নাহিদ রানার পেশোয়ার জালমি। ম্যাচ শুরুর আগেই দলের সাথে যোগ দেবেন নাহিদ রানা। তবে বিমান সফরের পরেই সেরা একাদশে জায়গা পাওয়া নিয়ে বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে নাহিদ রানার জন্য। আবার আগে থেকেই ২৭ তারিখের ম্যাচ থেকে দলে নেওয়ার কথা ছিল নাহিদ রানার। তাই অধিনায়ক বাবর আজম আগেই নাহিদ রানার বিশ্রামের কথা নিশ্চিত করেছেন। 

ম্যাচ হেরে ৪ ওভারে ৪৫ রান দেওয়া রিশাদকে নিয়ে যা বললেন অধিনায়ক শাহীন আফ্রিদি

Image
স্কোরকার্ড বলছে, দলের সেরা বোলার রিশাদ হোসেন। উইকেট পেয়েছেন দুটি। তবে রান দিয়েছেন ওভারপ্রতি সাড়ে ১১ করে। তার এমন খরুচে বোলিংয়ের দিনে পিএসএলে জেতেনি তার দল লাহোর কালান্দার্সও। মুলতান সুলতানসের বিপক্ষে মঙ্গলবার ৩৩ রানে হারে লাহোর। সেখানে বল হাতে ৪ ওভারে ৪৫ রানে ২ উইকেট নেওয়ার পর ছয়ে ব্যাটিংয়ে নেমে ৪ বলে ২ রান করে আউট হন রিশাদ। নিজের বোলিং কোটায় তিনটি ছক্কা ও দুটি চার হজম করেন বাংলাদেশের লেগ স্পিনার। ‘ডট’ বল খেলাতে পারেন কেবল ছয়টি। ম্যাচ হেরে অধিনায়ক শাহীন আফ্রিদি বলেন, "বোলাদের জন্য মাঠের কন্ডীশন খারাপ ছিল। আমাদের বোলার চেষ্টা করেছে কিন্তু বল ব্যাটে খুব ভাল মত আসছিল। মিচেলকে দিয়ে বলিং করিয়েছে কারণ আমাদের প্লান আছে সামনের ম্যাচ গুলোতে তাকে দিয়ে যত সম্ভব ওভার বোলিং করানো। প্রতিদিন সবার এক রকম যায় না। রিশাদ কিছুটা খরুচে ছিল কিন্তু ভাল বোলিং করে উইকেট তুলে নিয়েছে। আজ উইকেট তার সহায়ক ছিল না। আশা করি সামনের ম্যাচে আমাদের জন্য সে অনেক কিছু করবে।"

হামজার ঘটনায় রেফারি যাকে দোষী করে রিপোর্ট জমা দিলো

Image
প্রিমিয়ার লিগে সরাসরি উন্নীত হওয়ার স্বপ্ন সোমবার রাতে শেষ হয়ে গেছে শেফিল্ড ইউনাইটেডের। তবে এই ম্যাচ শেষে ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা। টার্ফ মুরে বার্নলির সমর্থকরা বর্ণবাদী আচরণের শিকার বানিয়েছেন হামজা চৌধুরীকে। জয়ের পর বার্নলি ভক্তরা মাঠে ঢুকে উদযাপন শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খেলায় পুরো ৯০ মিনিট খেলা বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীর দিকে এগিয়ে যান একাধিক দর্শক। এক পর্যায়ে একজন সমর্থকের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এরপর তাকে ক্লাব কর্মকর্তারা ও নিরাপত্তাকর্মীরা টানাহেঁচড়া করে টানেলে নিয়ে যান। হামজার অভিযোগ, বার্নলি ভক্তদের কাছ থেকে তিনি বর্ণবাদী গালিগালাজের শিকার হয়েছেন। স্কাই স্পোর্টসের ফুটেজে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা তাকে সরিয়ে দিচ্ছেন এবং পরে তাকে টানেলে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার বলেন, ‘আমরা রেফারিকে আগেই বলেছিলাম যে ম্যাচ শেষে আমাদের চারপাশে নিরাপত্তাকর্মী থাকবে। কিন্তু তারা যেন হাওয়ায় মিলিয়ে গেল। তারা সেখানে একেবারেই ছিলেন না।’ হামজা বা শেফিল্ডের অন্য খেলোয়াড়দেরকে কী বলেছিলেন মাঠে নেমে আসা বার্নলি সমর্থকর...

ইনজুরি থেকে ফেরা ডেভিড ভিসা নাকি রিশাদ? পরবর্তী ম্যাচে কে খেলবেন জানিয়ে দিলেন শাহীন আফ্রিদি

Image
  হার দিয়ে পিএসএলের যাত্রা শুরু করেছিল রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। তবে সেই ম্যাচে একাদশে জায়গা করতে পারেনি রিশাদ হোসেন। একাদশে খেলেছিলেন ফাস্ট বোলিং অলরাউন্ডার ডেভিড ভিসা। প্রথম ম্যাচেই ডেভিড ভিসা ইনজুরিতে পড়ায় লাহোর কালান্দার্সের ২য় ম্যাচে অভিষেক হয় বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের। অভিষেক ম্যাচেই লেগ স্পিনের জাদু দেখিয়ে রিশাদ তুলে নিয়েছিলেন ৩ উইকেট। শুধু তাই নয় পরের ম্যাচেও ৩ উইকেট তুলে নেন। দারুণ ফর্মে রয়েছেন তিনি। তবে লাহোর কালান্দার্সের ফিজিও ডেভিড ভিসাকে খেলার জন্য সম্পূর্ন সুস্থতার সার্টিফিকেট দিয়েছেন। এখন কথা হলো ২২ তারিখ মুলতান সুলতানের বিপক্ষে একাদশে কে খেলবেন? দারুণ ফর্মে থাকা রিশাদ হোসেন নাকি সদ্য ইনজুরিতে থেকে ফেরা লাহোর কালান্দার্সের নিয়মিত মুখ ডেভিড ভিসা? এই প্রশ্নের উত্তর অবশ্য পরোক্ষ ভাবে দিয়েছেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহী শাহ আফ্রিদি। তিনি জানিয়েছে যে কোনো অঘটন না ঘটলে আমরা আমাদের উইনিং কম্বিনেশ ঠিক রাখতে চাই। তার মানে ২২ তারিখের ম্যাচেও রিশাদকে দেখা যাবে একাদশে।

৪ না মেরে ছক্কা হাঁকানোয় বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বদলে বাংলাদেশ

Image
আইসিসিরি নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে ৬ উইকেটে থাইল্যান্ডকে হারালেও নেট রান রেটে বাংলাদেশকে টপকে যেতে পারেনি। ফলে বাংলাদেশই নিশ্চিত করেছে বিশ্বকাপ। টুর্নামেন্টের শেষ দিনটা ছিল রোমাঞ্চে ঠাসা। পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের ম্যাচে তাকিয়ে ছিল বাংলাদেশ। আগে ব্যাট করে থাইল্যান্ড করে ১৬৬ রান। ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৬৭ রানের লক্ষ্য। এই রান ১০.১ ওভারে ছুঁতে পারলে বাংলাদেশকে টপকে বিশ্বকাপে চলে যেতে পারত ওয়েস্ট ইন্ডিজ। শুরুটাও দারুণভাবে করেছিল ক্যারিবিয়ান মেয়েরা। তবে শেষ দিকে বহু চেষ্টার পরে মেলানো যায়নি সমীকরণ। ওয়েস্ট ইন্ডিজ ১৬৮ রান করে ম্যাচ জিতেছে ঠিকই, তবে লেগেছে ১০.৫ ওভার। ১১ ওভারে ১৭২ রান করতে পারলেও সুযোগ ছিল, তাও হয়নি। ১৬২ রানের পর ৪ না মেরে ৬ হাকিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তাই তারা ১১ ওভারে ১৭২ রানের সমীকরণ মিলাতেও ব্যর্থ হয়।

রিশাদ হোসেনের পরবর্তী ম্যাচে কবে?

Image
  এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে নিয়মিতই ভেলকি দেখাচ্ছেন রিশাদ হোসেন। তার পারফরম্যান্সে সন্তুষ্ট লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। পিএসএলের আগামী মৌসুমে রিশাদকে রিটেইন করতে চান তিনি। লাহোরের হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলেননি রিশাদ। দ্বিতীয় ম্যাচ খেলে ৩১ রান খরচায় তিন উইকেট নেন তিনি। পাশাপাশি দলের জয়েও রাখেন অবদান। এরপরের ম্যাচে ২৬ রান খরচায় তিন উইকেট নেন রিশাদ, যথারীতি এই ম্যাচেও জিতে লাহোর। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচে ছয় উইকেট নিয়েছেন বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার। নিজের শেষ ম্যাচ খেলা পর্যন্ত রিশাদই ছিলেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি। বর্তমানে অবশ্য তালিকার চতুর্থ স্থানে আছে তার নাম। রিশাদ হোসেনের লাহোর ক্লান্দার্সের পরবর্তী ম্যাচ ২২ তারিখ বাংলাদেশ সময় রাত ৯টায় মুলতান সুলতানের বিপক্ষে।

বাংলাদেশকে আটকে দিতে ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের কত রান প্রয়োজন

Image
  বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। লড়াইয়ে বাংলাদেশ বাদে আছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলছে ক্যারিবিয়ান মেয়েরা। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ১৬৭। ওয়েস্ট ইন্ডিজ যদি ১০.১ ওভারের মধ্যে ১৬৭ রান করে ম্যাচ জিতে নেয় তখন বিশ্বকাপে যাবে ওয়েস্ট ইন্ডিজই। যদি এর চেয়ে বেশি বল খেলে জয় পায় তখন বাদ যাবে ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপে যাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ যদি থাইল্যান্ডের করা ১৬৬ রান করে তারপর ৬ হাঁকিয়ে জিততে পারে অর্থাৎ ১৭২ রান করতে পারে তখন ১১.১ ওভার পর্যন্ত সুযোগ থাকবে ওয়েস্ট ইন্ডিজের। তবে এই ওভারের পরে ১৭২ রান করলেও বাংলাদেশ যাবে বিশ্বকাপে। বর্তমানে বাংলাদেশের হাতে আর কিছু নেই। সবকিছু নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের ওপর। এই প্রতিবেদন লেখার সময় থাইদের বিপক্ষে ৭ ওভারেই ১০৫ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, উইকেট হারিয়েছে ২টি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩ ওভারে ৬২ রান। বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ৩ ম্যাচে ৩ জয়ের ফলে বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। তবে শেষ দুই...

ওয়েস্ট ইন্ডিজ ১৬৭ রানের টার্গেট কত ওভারে জিতলে বিশ্বকাপ থেকে বাদ পড়বে বাংলাদেশ

Image
পাকিস্তানকে হারাতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। তবে তাতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ এখনো আছে। পাঁচ ম্যাচে তিনটি জয় ও ছয় পয়েন্ট নিয়ে তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। দলটির রান রেট ০.৬৩৯। এখন পর্যন্ত চার ম্যাচে হারা থাইল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে বাছাইপর্বের ফাইনালে পৌঁছাবে বাংলাদেশ ও পাঁচ ম্যাচ জিতে শীর্ষে থাকা পাকিস্তান। আর থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে বাছাইপর্বের ফাইনালে পৌঁছাবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে রানরেটও। চার ম্যাচের মধ্যে দুটিতে জিতে আপাতত পয়েন্ট টেবিলের পাঁচে আছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির রান রেট -০.২৮৩। বাছাইপর্বের ফাইনালে খেলা দুই দলই ভারত বিশ্বকাপে খেলবে।  এদিকে থ্যাইল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে টার্গেট দিয়েছে ১৬৭ রানের। ওয়েস্ট ইন্ডিজ যদি এই টার্গেট ১০ ওভারে আগে কম্পিল্ট করতে পারে তাহলে বাংলাদেশকে টপকে ভারত বিশ্বকাপ খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তা নাহলে বাংলাদেশ চলে...

সুপার প্লেয়ার হয়ে কত টাকা পেলেন রিশাদ হোসেন

Image
  পিএসএলের উদ্বোধনী ম্যাচে রিশাদ হোসেনকে কেনো খেলায়নি তা নিয়ে এখন আফসোস করতে পারে লাহোর কালান্দার্স। পরের দুম্যাচে যে দারুণ বোলিংয়ে ৩+৩ -৬ উইকেট নিয়ে লাহোরকে জয় এনে দিলেন বাংলাদেশি লেগ স্পিনার। কোয়েটা গ্ল্যাডিয়টর্সের বিপক্ষ ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন। মঙ্গলবার রিশাদ ৩ উইকেট নিয়েছেন ২৬ রান দিয়ে। ম্যাচ শেষ সুপার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে ৩ লক্ষ্য পাকিস্তানি রুপি পুরষ্কার পেয়েছেন রিশাদ হোসেন।

iPhone 16 Pro Max উপহার দেওয়ার আগে রিশাদকে নিয়ে যা বললেন লাহোরের মালিক

Image
  লাহোর ক্লান্দার্সের মালিক সামিন রানা প্রতি ম্যাচ শেষে সেরা প্লেয়ারকে আইফোন ১৬ প্রো ম্যাক্স উপহার দেন। কোয়েট্টার বিপক্ষে জয়ের পর সেই উপহার বিতরনের আগে সামিন রান রিশাদকে নিয়ে বলেন, "আমার বাংলাদেশী বন্ধু রিশাদ সম্পর্কে কি বলবো! আমার কাছে তুমিই ছিলে গেম চেঞ্জার। তুমি যেভাবে বল করেছো, সেটিই আমাদের আত্নবিশ্বাসী করেছে যে আমাদের দলেই টুর্নামেন্টের সেরা বোলিং অ্যাটাক রয়েছে। তোমার প্রতি কৃতজ্ঞতা।" তবে আইফোন ১৬ প্রো ম্যাক্স পেয়েছে শাহীন শাহ আফ্রিদি।

১ম ম্যাচেই রিশাদের ৩টি বড় রেকর্ড

Image
প্রথম ম্যাচেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের ৭৯ রানের জয়ে বড় অবদান রাখেন রিশাদ। তুলে নিয়েছেন কোয়েটার সর্বোচ্চ স্কোরার রাইলি রুশো, অভিজ্ঞ মোহাম্মদ আমির এবং আবরার আহমেদের উইকেট। এই তিন উইকেটের সঙ্গে সঙ্গে রিশাদ গড়েছেন তিনটি উল্লেখযোগ্য রেকর্ড, যার দুটি পিএসএল সংশ্লিষ্ট এবং একটি বাংলাদেশের খেলোয়াড়দের প্রেক্ষাপটে। প্রথমত, পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের মালিক হয়েছেন রিশাদ হোসেন। তার ৩/৩১ বোলিং ফিগার ছাড়িয়ে গেছে সাকিব আল হাসানের ২/১৪ রেকর্ডকে। এই তালিকায় শীর্ষে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি ২০১৭ সালে করাচি কিংসের বিপক্ষে ৩/২১ ফিগার নিয়েছিলেন। পিএসএলে বাংলাদেশের সেরা বোলিং ফিগার: ১. ৩/২১ - মাহমুদউল্লাহ রিয়াদ (২০১৭, করাচি কিংসের বিপক্ষে) ২. ৩/৩১ - রিশাদ হোসেন (২০২৫, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে) ৩. ২/১৪ - সাকিব আল হাসান (২০১৭, লাহোর কালান্দার্সের বিপক্ষে) দ্বিতীয়ত, পিএসএলে অভিষেক ম্যাচে বিদেশি ক্রিকেটারদের মধ্যে বোলিং ফিগারে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রিশাদ। সম্প্রতি লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ উইকেট নেয়া ইসলামাবাদ ইউনাইটেডের জেসন ...

রশিদ খানের অভাব পূরণ করেছে কি রিশাদ হোসেন? উত্তরে যা বললেন শাহীন আফ্রিদি

Image
  পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের কারিশমা দেখালেন রিশাদ হোসেন। ঘূর্ণি জাদুতে ৩ উইকেট শিকার করে লাহোর কালান্দার্সের জয়ে বড় অবদান রেখেছেন রিশাদ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৭৯ রানের বড় জয় পেয়েছে রিশাদের দল লাহোর কালান্দার্স। ম্যাচ শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থাপক শাহীন আফ্রিদির কাছে জানতে চায় যে রিশাদ হোসেন কি রশিদ খানের অভাব পূরণ করতে পেরেছে। উত্তরে আফ্রিদি বলেন,"জ্বী। আমরা রিশাদকে একাদশে নিয়েছি যাতে মিডেল ওভারের সময় উইকেট বের করতে পারি। রিশাদ সেই কাজটাই করেছে। আজ তার বোলিং অসধারণ ছিল।"

পিএসএলে ১ম ম্যাচে সবাইকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লো রিশাদ হোসেন

Image
  পিএসএলে অভিষেক দারুন ভাবে রাঙ্গিয়ে নিলো রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পেলেও ২য় ম্যাচে নিজের জায়গা পাকাপক্ত করে নিয়েছেন রিশাদ। কোয়েট্টা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট এসেছে তার হাত ধরে। ১৯ বলে ৪৪ রান করা ভয়ঙ্কর রাইলি রুশোকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান তিনি। তাছাড়া পিএসএলে সকল স্পিনার বোলারদের গড় টার্ন মাত্র ১.৫ ডিগ্রী যেখানে রিশাদ হোসেন সবাইকে ছাড়িয়ে ৩.১ ডিগ্রী টার্নে বোলিং করেছেন।

পিএসএলের ১ম ম্যাচে ব্যাটিংয়ে নেমে কত রান করলেন রিশাদ হোসেন

Image
অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হলো তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের। লাহোর কালান্দার্সের হয়ে দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছেন তিনি। লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি তাকে অভিষেক টুপি পরিয়ে দেন।  অভিশেক ম্যাচে ৮ নাম্বার পজিশনে ব্যাটিং করতে নামেন রিশাদ হোসেন। তিনি ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে স্যাম বিলিংস ১৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। লাহোর কালান্দার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৯ রান করেছে।

আইপিএলে ২৪ বলে ৭৫ রানের নতুন রেকর্ড

Image
  বেদম মার খেলেন মোহাম্মদ শামি। তার শেষ ওভারে এলো ২৭ রান। এর মধ্যে শেষ চার বলে চারটি ছক্কা হাঁকান মার্কাস স্টয়নিস। সবমিলিয়ে ৬ উইকেটে ২৪৫ রানের বড় পুঁজি দাঁড় করিয়েছে পাঞ্জাব কিংস। অর্থাৎ জিততে হলে সানরাইজার্স হায়দরাবাদকে করতে হবে ২৪৬। হায়দরাবাদের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল পাঞ্জাব। ৬ ওভারের পাওয়ার প্লেতে ১ উইকেটে তারা তোলে ৮৯ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান প্রিয়ানশ আরিয়া ১৩ বলে ৩৬ আর প্রভসিমরান সিং ২৩ বলে তোলেন ৪২ রান। এরপর তাণ্ডবলীলা চালান শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব অধিনায়ক ৩৬ বলে খেলেন ৮২ রানের বিধ্বংসী ইনিংস, যে ইনিংসে ৬টি করে চার-ছক্কা হাঁকান তিনি। মাঝে নেহাল ওয়াধেরা ২২ বলে ২৭ আর শেষদিকে মার্কাস স্টয়নিস ১১ বলে ১ চার আর ৪ ছক্কায় করেন অপরাজিত ৩৪ রান। শামি ৪ ওভার মানে ২৪ বলে ৭৫ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। আইপিএলের ইতিহাসে কোনো বোলারের দ্বিতীয় খরুচে বোলিংয়ের রেকর্ড এটি। হর্ষল প্যাটেল ৪২ রানের বিনিময়ে শিকার করেন ৪টি উইকেট।

পরের ম্যাচে রিশাদ একাদশে থাকবে নাকি জানিয়ে দিলো সিকান্দার রাজা

Image
চার পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছিল লাহোর কালান্দার্স। স্পেশালিস্ট স্পিনার বলতে ছিলেন আসিফ আফ্রিদি। ২ ওভার হাত ঘুরিয়েছিলেন সিকেন্দার রাজা। বোলিংয়ে গুরুত্ব দেওয়া এই দলে সুযোগ মেলেনি রিশাদ হোসেনের। বেঞ্চে বসেই টাইগার স্পিন অলরাউন্ডার দেখেছেন দলের হার। তবে ম্যাচ শেষে রিশাদ হোসেনকে একাদশে না নেওয়ার কারণ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সিকান্দার রাজা বললেন, "রাউল পিন্ডি হাই স্কোরিং মাঠ হিসেবে পরিচিত। এখানে স্পিনাররা খুব বেশী সুবিধা পান না। তাই আমি মনে করি আমাদের একাদশের কম্বিনেশ ঠিক ছিল। রাউল পিন্ডি বাদে অন্য মাঠে স্পিনারদের নিয়ে আমাদের ভাবতে হবে।" সিকান্দার রাজার কথা অনুযায়ী স্পষ্ট যে ১৩ তারিখ রাউল পিন্ডিতে কোয়েট্টা গ্লাডিয়েটর্সের বিপক্ষেও রিশাদকে একাদশে দেখা যাবে না। তবে ১৫ তারিখ ন্যাশনাল স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে পিএসএলে অভিষেক হতে পারে রিশাদ হোসেনের।

শুরুর আগেই শেষ লিটন দাসের PSL অভিযান

Image
আঙুলের ইনজুরির কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন লিটন দাস। প্রতীক্ষা ছিল পারফরম্যান্স দেখানোর, কিন্তু ভাগ্য বোধহয় ভিন্ন কিছু লিখে রেখেছিল। PSL-এ মাঠে নামার আগেই ইনজুরি ছিটকে দিল তাকে টুর্নামেন্ট থেকে ।

রিশাদের পরিবর্তে খেলা বিদেশি বোলার ১ ওভার বোলিং করেই হারিয়ে দিলো লাহোর কালান্দার্সকে

Image
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৮ উইকেটে হেরেছে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। ম্যাচে লাহোরের একাদশে ছিলেন না রিশাদ। দলটিতে বিদেশী অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলেছেন সিকান্দার রাজা ও ডেভিড ভিসা। শুক্রবার রাতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে লাহোরকে ব্যাটিংয়ে পাঠায় ইসলামাবাদ। আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করায় লাহোর। দলের হয়ে ৩৮ বলে ৬৬ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন আব্দুল্লাহ শফিক। বাকিদের মধ্যে ২১ বলে ২৩ রান করেছেন সিকান্দার রাজা। ডেভিড ভিসা ০ রানেই ফিরেন প্যাভিলিয়নে। বাকিরাও তেমন কেউ আহামরি ভালো করতে পারেননি। ইসলামাবাদের হয়ে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। ৩ উইকেট তুলেছেন শাদাব খান। জবাব দিতে নেমে শুরুতেই আন্দ্রেস গোউসের উইকেট হারিয়েছে ইসলামাবাদ। তবে পরিস্থিতি সামাল দেন সাহিবজাদা ফারহান এবং কলিন মুনরো। দেখেশুনে এগিয়েছেন দুজন। পরিস্থিতির চাহিদা মিলে তুলেছেন রান। অযথা তেড়েফুঁড়ে আক্রমণ করেননি। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে ইসলামাবাদ। ফারহান থামেন ২৪ বলে ২৫ রান করে, দলের ৬৩ রানের মাথাতে। এরপর মুনরোর সাথ...

রাবাদার পরিবর্তে আইপিএলে যাচ্ছেন মুস্তাফিজ

Image
চলছে আইপিএলে ১৮তম আসর। যেখানে আসরের মাঝপথে দলকে ছেড়ে নিজ দেশে ফিরে গিয়েছেন পেসার কাগিসো রাবাদা। দলের বোলিং লাইনের গুরুত্বপূর্ণ এ সদস্যকে হারিয়ে বেশ বেকায়দায় পড়েছে গুজরাট টাইটান্স। রাবাদার ফেরায় আইপিএলে ডাক পাওয়ার সম্ভাবনা বেড়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন রাবাদা। দলে তার জায়গা পূরণে কাকে ডাকতে পারে গুজরাট সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেটে। দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে রাবাদার বদলে দলে ডাক পাওয়ার তালিকায় সবার ওপরে আছেন আয়ারল্যান্ড পেসার জস লিটল। ২০২৩-২৪ মৌসুমে গুজরাটের হয়ে খেলেছিলেন তিনি। ওই মৌসুমে কেবল এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন এবং ৪ উইকেট শিকার করেছিলেন। এক ম্যাচে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দলের জার্সিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে আইপিএল ছেড়েছিলেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের কাটারমাস্টার খ্যাত মুস্তাফিজ। নভেম্বরে হওয়া অকশনে চলতি আসরের জন্য নাম লেখালেও অবিক্রিত থেকে যান তিনি। অবশ্য আগের মৌসুমে চেন্নাই সুপার কিংসে (সিএসকে) খেলেছিলেন। ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট। পাশাপাশি দলের আরেক পেসার উমেশ ...