ভারতের বিপক্ষে ১ ম্যাচ খেলে বাফুফে থেকে যত টাকা পেলেন হামজা চৌধুরি
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি বাংলাদেশের হয়ে খেলছেন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে তার অভিষেকও হয়েছে। বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলায় হামজাকে বাফুফে কেমন সুযোগ-সুবিধা প্রদান করেছে এটা নিয়ে ফুটবলাঙ্গনে কৌতুহল রয়েছে। হামজা ম্যানচেস্টার থেকে বাংলাদেশে এসেছেন আবার বাংলাদেশ থেকে ম্যানচেস্টার গেছেন। ইংল্যান্ড-ঢাকা-ইংল্যান্ড বিমান টিকিট বাফুফে বিজনেস ক্লাসই প্রদান করেছে। লম্বা বিমান ভ্রমণে খানিকটা স্বাচ্ছন্দ্য হওয়ার জন্য বাফুফে হামজাকে ইংল্যান্ডে আসা যাওয়ার ক্ষেত্রে বিজনেস ক্লাস টিকিট দেবে এটাই আলোচনা হয়েছিল শুরু থেকে। ইংল্যান্ড-বাংলাদেশ যাতায়াত বিজনেস ক্লাসে করলেও হামজা ঢাকা থেকে শিলং এবং গৌহাটি থেকে ঢাকায় যাতায়াত করেছেন দলের অন্য সবার সঙ্গে ইকোনমিক ক্লাসেই। শিলংয়ে টিম হোটেলেও হামজা সাধারণ সিঙ্গেল রুমেই ছিলেন। টিম বাস ও অন্যান্য ক্ষেত্রেও হামজা অন্য সবার মতোই সবার সঙ্গে মানিয়েই চলেছেন। ঢাকায় টিম হোটেলে হামজা চৌধুরী একটি সিঙ্গেল বিশেষ কক্ষ পেয়েছিলেন। সেটা ফেডারেশন নয়, হোটেল কর্তৃপক্ষ হামজাকে সম্মানার্থে দিয়েছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। শিলং থেকে ফিরে আসার পর জাতীয় দলের ক...