"We Proud of You, দর্শকদের কটাক্ষের দাত ভাঙ্গা জবাব দিয়েছেন মুস্তাফিজ"



৬ কোটি রূপিতে দিল্লি মোস্তাফিজকে আইপিএলের শেষ অংশের জন্য দলে নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মোস্তাফিজকে দলে নেওয়ায় ক্ষেপেছেন সমর্থকরা। শুধু ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে থামেননি সমর্থকরা। 'বয়কট দিল্লি ক্যাপিটালস'  টুইট এক্সে ট্রেন্ডিংয়ে নিয়ে গেছেন তারা। মুস্তাফিজকে দলে নেওয়ার কারণেই এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধম্যে। 

তবে সব কিছু উপেক্ষা করে মুস্তাফিজ দিল্লির হয়ে প্রথম ম্যাচ খেলেই ফেলেছেন। তবে হার দিয়ে শুরু হয়েছে তার যাত্রা। ২০০ রানের বড় টার্গেট দিয়েও গুজরাট টাইটান্সের কাছে ১০ উইকেটে হেরেছে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। ম্যাচ হারলেও মুস্তাফিজ বল হাতে বাকিদের তুলনায় ছিলেন দুর্দান্ত। রান বন্যার ম্যাচে মাত্র ৮ ইকনোমিতে বোলিং করে দর্শকদের কটাক্ষের দাত ভাঙ্গা জবাব দিয়েছেন মুস্তাফিজ।

Comments