৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া

 


প্রথম দুই টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও শেষটায় ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার দ্যুতি ছড়ানোর দিনে প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

কলম্বোতে বুধবার (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ ‍উইকেটের বড় ব্যবধানে হারাল লাল সবুজরা। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে লিটন বাহিনী।

২৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এদিন সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তানজিদ তামিম। ২৫ বলে ২৭ রানে অপরাজিত থেকে দলের জয়ে যোগ্য সঙ্গ দিয়েছেন তাওহীদ হৃদয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া তামিমের প্রশংসা করেন। তিনি বলেন, "প্রথম ওভারের প্রথম বলে উইকেট নেওয়া মানে প্রতিপক্ষে শুরু থেকে চাপে রাখা। ১ম বলে যখন একজন অপেনার আউট হয় তখন আরেক জন অপেনারের উপর অনেক ভর চাপ তৈরি হয়। তবে এতো কম বয়সে তামিম এই চাপকে ওভারকাম করতে তা প্রশংসনীয়। "

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে