ব্যর্থতার পরও একাদশে মুশফিক-রিয়াদ! অধিনায়ক শান্ত দিলেন ব্যাখ্যা



চলমান চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা সিনিয়র দুই বাংলাদেশি ক্রিকেটারকে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তৈরী হয়েছে প্রশ্ন। মাহমুদউল্লাহ অবশ্য প্রথম ম্যাচে খেলেননি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচে করেছেন ১৪ বলে ৪ রান। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মারা মুশফিক দ্বিতীয় ম্যাচে করেছেন ৫ বলে ২ রান। 


দলের ব্যাটিং ব্যর্থতার সময়ে দুই সিনিয়র ক্রিকেটার চাহিদা মাফিক ব্যাটিং করতে পারেননি। বরং মুশফিকুর রহিমের মতো ‘ডিপেন্ডেবল’ নাম পাওয়া ক্রিকেটার অহেতুক চার্জ করতে গিয়ে বিলিয়ে এসেছেন উইকেট। সংবাদ সম্মেলনে তাদের নিয়ে প্রশ্নটা শুনতেই হলো অধিনায়ক শান্তকে। প্রশ্নটা অনুমিতই ছিল, অটো চয়েজ বলেই কি একাদশে সুযোগ পাচ্ছেন মুশফিক-রিয়াদ?



এই প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘না না, এই টিমে কেউ অটোচয়েজ না। সৌম্য টপ অর্ডারে খেলে রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। সৌম্য যদি খেলত তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগত। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল। শেষ ৪-৫ ইনিংস যদি দেখেন রিয়াদ ভাইয়ের খুবই ভালো ব্যাটিং করেছে। তাই দরকার ছিল।’


টাইগার কাপ্তান আরও বলেন, ‘দুই সিনিয়রকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয় দল হিসেবে আমরা ভালো খেলিনি। সিনিয়র দেখে তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি থাকবে এমনও না। পুরা ব্যাটিং গ্রুপ আমরা ভালো করিনি।’


পরে মুশফিককে নিয়ে শান্ত বলেন, ‘মুশফিক ভাইয়ের ৪-৫ ইনিংস নিয়ে চিন্তিত ছিলাম না। কিপিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আগে আমরা দেখেছি উনি কীভাবে দলের জন্য অবদান রেখেছে। শেষ ৩ ইনিংস হয়নি হয়ত, হতে পারে। হয়ত পরের ম্যাচে উনি কামব্যাক করবে

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া