দলের দায়িত্ব কি শুধু মুশফিক,রিয়াদের নাকি, অদ্ভুত মন্তব্যে সাফাই দিলেন সালাউদ্দিন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে বিদায় ঘন্টা বেজে গেছে বাংলাদেশের। আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে কেবল নিয়ম রক্ষার ম্যাচটাই খেলবে টাইগাররা। তার আগে আলোচনায় মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পারফরম্যান্স।


দলের অন্যতম দুই অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার নিতে পারেননি দায়িত্ব। ভারতের পর নিউজিল্যান্ড ম্যাচেও ব্যর্থ মুশফিক। ভারতের বিপক্ষে চোটের কারণে না খেলা রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন হতাশ।


কিন্তু তাদের দায়িত্ব নিয়ে দলের সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন শোনালেন অদ্ভুত কথা। তার মতে দলের সব ক্রিকেটারের দায়িত্বই নাকি সমান। বাড়তি দায়িত্বের জন্য রিয়াদ-মুশফিককেতো বাড়তি টাকা দেওয়া হয় না বলেও মন্তব্য করেছেন অভিজ্ঞ এই কোচ।


এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে আজ (২৬ ফেব্রুয়ারি) তিনি বলেন, 'যেটা বললেন সিনিয়রদের বাড়তি দায়িত্ব আসছে। আমার মনে হয় যে ১৫ জন স্কোয়াডে আসছে, বা যে ১১ জন খেলে একাদশে তাদের সবারই সমান দায়িত্ব। সিনিয়রদের তো বাড়তি টাকা দেওয়া হয় না। তো এখানে সবারই সমান পারফর্ম করতে হবে। এটা জাতীয় দল, এখানে সবারই সমান দায়িত্ব।'


'এখানে প্রত্যেকেরই সমান রোল আছে, কারও জন্য অতিরিক্ত নাই। আমার মনে হয় তাদের সবাইকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। একটা টুর্নামেন্টে কেউ ভালো নাও খেলতে পারে।'


ভারতের বিপক্ষে ম্যচে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরির পরও দল হারার উদাহরণ টেনে সালাহউদ্দিন যোগ করেন, 'এখানে এক-দুই জনের দোষ না দিয়ে পুরো দল হিসেবেই আমরা খারাপ খেলেছি বলেই ম্যাচ হেরেছি। ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে কোন লাভ নেই। তাওহিদ ১০০ মেরেছে, কিন্তু দিনশেষেতো আমরা ম্যাচ হেরেছি।'

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া