সবাইকে চমকে দিয়ে বুমরাহকে টপকে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তাসকিন আহমেদ



বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা বোলার হিসেবে পরিচিত জাসপ্রিত বুমরাহ। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছেন এই ভারতীয় পেসার। তিন ফরম্যাট মিলিয়ে প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন তিনি। পরিসংখ্যানও তার দক্ষতার প্রমাণ দেয়।


বুমরাহ ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৪৪৩ উইকেট শিকার করেছেন। তার গড় ইকোনমি রেট ৩.৬৯। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে তার কিপটে বোলিং আরও বেশি নজর কাড়ছে। ওয়ানডে ক্যারিয়ারে ৮৮ ইনিংসে ৭৬৩ ওভার বল করে প্রতি ওভারে মাত্র ৪.৫৯ গড়ে রান দিয়েছেন তিনি। ২০২৩ সাল থেকে ওয়ানডেতে অন্তত ১০০ ওভার বল করা বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেটও বুমরাহর। তার ইকোনমি রেট ৪.৪০।


এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। সম্প্রতি উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া এই টাইগার পেসার ওভারপ্রতি ৪.৯০ রান খরচ করেছেন। সবশেষ দুই বছরে ২৭ ম্যাচে ৪১ উইকেট শিকার করেছেন তাসকিন, যা বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিটের নেতৃত্বের প্রতিচ্ছবি।


তালিকার তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ধারাবাহিক পেসার ম্যাট হেনরি। তিনি গত দুই বছরে প্রতি ওভারে ৫.১ রান খরচ করেছেন। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং ইংল্যান্ডের ক্রিস ওকস, যারা প্রতি ওভারে গড়ে ৫.২ রান খরচ করেছেন।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া