ইতিহাস কি পুনরাবৃত্তি করবে বাংলাদেশ? উইকেট হারালেও অবিচল বাংলাদেশ



তুলনামূলক ভালো শুরু এনে দিয়েছেন ওপেনাররা। ৪৫ রানের উদ্বোধনী জুটি আসে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। প্রথম ম্যাচের পর আজও বড় কিছুর সম্ভাবনা জাগিয়ে বিদায় নেন তামিম। মাইকেল ব্রেসওয়েলের বলে মিডউইকেটে ক্যাচ তুলে তেন তিনি। ২৪ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২৪ রান করা তামিমের ক্যাচ লুফে নিতে ভুল হয়নি কেইন উইলিয়ামসনের।



ওয়ানডাউনে নামা মেহেদী হাসান মিরাজ সঙ্গ দিচ্ছিলেন শান্তকে। বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। উইলিয়াম ও’রোর্কের বলে লেগে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। ১৪ বলে ১৩ রান আসে তার ব্যাট থেকে। তবে, ব্যাটিং পিচে বাংলাদেশ রান তুলছে ওভারপ্রতি প্রায় ৬ রানরেটে।


ওপেনিংয়ে সতর্ক শুরু বাংলাদেশের


ভারতের বিপক্ষে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতা চোখে লেগেছে সবার। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সৌম্য সরকার নেই একাদশে। তানজিদ তামিমের সঙ্গে ওপেন করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


দুই ব্যাটার মিলে শুরুটা করেছেন সতর্কভাবে। কঠিন বলগুলো ছেড়ে বাজে ডেলিভারিতে শট নিচ্ছেন তামিম-শান্ত দুজনই। কোনো উইকেট না হারিয়ে দলকে ভালো শুরু এনে দিতে খেলছেন দুই ওপেনার।


কিউদের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন বাংলাদেশের


চ্যাম্পিয়নস ট্রফিতে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। হারলেই আসর থেকে বিদায় নিশ্চিত হবে গতবারের সেমিফাইনালিস্টদের। এমন সমীকরণ মাথায় নিয়ে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ-মুশফিকরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।


চোট কাটিয়ে একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে জায়গা ছেড়ে দিয়েছেন সৌম্য সরকার। পেসার তানজিম সাকিবকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে পেসার নাহদ রানাকে


নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।



চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সেরা সাফল্য আসে ২০১৭ তে। প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে সেমিফাইনাল খেলে ফিল সিমন্সের শিষ্যরা। ওই আসরে নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতিও আছে শান্তদের। ৮ বছর পর আবারও প্রতিপক্ষ সেই কিউইরা। এবারও বাঁচা-মরার সমীকরণ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) লাহেরের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনার

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া