স্টেজ থেমে নেমে আসতে বাধ্য হয়েছিঃ তামিম ইকবাল
তামিম ইকবালের হাত ধরে টানা দু’বার বিপিএলের শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। দলটির মাঠ কিংবা মাঠের বাইরের পেশাদারিত্ব ছাপিয়ে গেছে বিপিএলের আর সকল দলকে। সে কারণে সারা দেশেই বিশাল এক ফ্যানবেইজ গড়ে তুলতে সক্ষম হয়েছে দলটি।
ফাইনাল জয়ের পরই অধিনায়ক তামিম ঘোষণা দিয়েছিলেন কাপ নিয়ে বরিশাল যাবেন। আজ ৯ ফেব্রুয়ারি (রবিবার) দলকে বরণ করে নিতে বরিশালের বেলস পার্কে জড়ো হয়েছিলেন হাজারো জনতা। তামিমদের পৌঁছানোর কথা ছিল ২টায়। তবে ট্রফি নিয়ে খেলোয়াড়রা মঞ্চে উঠেছেন প্রায় বিকেল ৪ টায়। এতক্ষণের অপেক্ষা জমে যায় প্রচন্ড ভিড়,দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। খেলোয়াড়রা মঞ্চে উঠতেই শুরু হয় চরম বিশৃঙ্খলা। ফলে ট্রফি উঁচিয়ে ধরেই খেলোয়াড়রা দ্রুত মঞ্চ ত্যাগ করে।
এ বিষয়ে তামিম ইকবাল জানিয়েছেন, "দূর্ভাগ্যবসত আমরা স্টেজে খুব সময় থাকতে পেরেছি। কারণ জীবনে এর আগে এতো মানুষ এক সাথে দেখিনি। এটা এমন একটা সময় হয়ে গিয়েছিল যে আমাদের নিরাপত্তা টিম এটাকে আর নিরাপদ মনে করছিল না। তাই আমরা দূরত্ব নেমে আসতে বাধ্য হয়েছি।"

Comments
Post a Comment