বেকিং নিউজ: সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান, দেখুন সময়সূচি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ায় পরের দিনই দেশে ফিরবেন টাইগাররা। তবে চলতি বছরের মে মাসে আবারও পাকিস্তানে আসবে বাংলাদেশ। এফটিপিতে থাকা তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
তবে টাইগার সমর্থকদের জন্য সুখবর, বিসিবি সভাপতির বিশেষ উদ্যোগে বাংলাদেশ সফরে আসবে মোহাম্মদ রিজওয়ানরা। জুলাই-আগস্টে বাংলাদেশে এসে টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এই দুই সিরিজটি হবে এফটিপির বাইরে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ‘প্রথম আলো’কে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘বড় আসরে অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যখন দেখা হয়, তখন অনেক কিছু নিয়েই কথা হয়। পিসিবির সঙ্গে আমাদেরও সে রকম কিছু আলোচনা হয়েছে। তারা ওই সময়ে বাংলাদেশে দল পাঠাতে সম্মতি দিয়েছে।’
বর্তমান এফটিপি অনুযায়ী জুলাইয়ের শেষ দিকে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে। বিসিবি সভাপতির সঙ্গে পিসিবির সভাপতি মহসিন নাকভির আলোচনা অনুযায়ী এফটিপির বাইরের এই সিরিজের জন্য সময় বের করতে প্রয়োজনে এফটিপিতে থাকা কোনো সিরিজের সময় পুনর্নির্ধারণ করবে পিসিবি।

Comments
Post a Comment