প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন রেকর্ড গড়লো নাজমুল হোসেন শান্ত



আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় আশা নিয়ে গিয়েছিল বাংলাদেশ। আগের আসরের সেমিফাইনালিস্টদের এবারের লক্ষ্য ছিল ফাইনাল। কিন্তু তারা এখন গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কায় আছে। নিউজিল্যান্ডের বিপক্ষেও বাঁচা-মরার ম্যাচে বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ। তবে ২৩৬ রান সংগ্রহের পথে একাধিক ব্যক্তিগত কীর্তি গড়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলেছেন ৭৭ রানের ইনিংস।


১১০ বলের ইনিংসে ৯টি চারের বাউন্ডারি মেরেছেন শান্ত। বাংলাদেশের প্রথম কোনো অধিনায়ক হিসেবে তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া দ্বিতীয় অধিনায়ক হিসেবে আইসিসির কোনো ওয়ানডে টুর্নামেন্টে পঞ্চাশোর্ধ রান করেছেন শান্ত। তার আগে বাংলাদেশের জার্সিতে এই কীর্তি ছিল কেবল সাকিব আল হাসানের।


সাকিব ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে মিরপুরে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন। এ ছাড়া সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন সাকিব। যেখানে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রান করেন। ওয়ানডেতে আইসিসির কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় এটি বাংলাদেশি অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস। এক্ষেত্রে শান্ত আজ ৭৭ রান করে তালিকার দুইয়ে আছেন।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া