চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাস উল্টো পাল্টো করে বাংলাদেশ অধিনায়কের নতুন ইতিহাস



ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। আজ (সোমবার) আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে টাইগাররা। তবে বাঁচা-মরার এই ম্যাচেও হতাশ করেছে ব্যাটাররা। আগে ব্যাট কররে নেমে টেনেটুনে ২৩৬ রানের পুঁজি পায় লাল-সবুজের দল।


এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। ৯ চারের মারে ১১০ বলে ৭৭ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এই ইনিংসের মধ্য দিয়ে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন টাইগার কাপ্তান।



বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন। এর আগে এই টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলতে পারেননি কোনো ব্যাটার।



অন্যদিকে যেকোনো আইসিসির ওয়ানডে ইভেন্টে বাংলাদেশের অধিনায়ক হিসেবে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা দ্বিতীয় ব্যাটার শান্ত। এই তালিকায় এতদিন একমাত্র ব্যাটার হিসেবে ছিলেন বাংলাদেশ সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে মিরপুরে ভারতের বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন এই তারকা।


এছাড়া অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসটিও সাকিবের দখলে। ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার। আর ৭৭ রান নিয়ে এই তালিকায় সাকিবের পরেই টাইগার দলপতি শান্ত।


এর আগে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হাসেনি শান্তর ব্যাট। ২ বল মোকাবিলা করে রানের খাতা খোলার আগেই বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চেনা রূপে হাজির হয়েছেন এই তারকা, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া