বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙলেন ব্রেসওয়েল, দেখে নিন সর্বোশেষ স্কোর
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা বেশ রয়েসয়ে করে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। প্রথম পাঁচ ওভারে দুই ওপেনার মিলে তোলেন ২৪ রান। উইকেটে কিছুটা থিতু হয়ে ধীরে ধীরে আগ্রাসী হতে থাকেন তানজিদ-শান্ত। এর মধ্যে কাইল জেমিসনের করা অষ্টম ওভারে তিনটি চার হাঁকান শান্ত।
নবম ওভারে আক্রমণে আসেন মিচেল ব্রেসওয়েল। দ্বিতীয় বলেই তানজিদকে ফেরান এই স্পিনার। ২৪ বলে ২৪ রানে ফিরে যান তানজিদ।

Comments
Post a Comment