ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে অবসরের সিদ্ধান্ত মুশফিক, মাহমুদুল্লাহর
পাকিস্তান ম্যাচের পর অবসর নিতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম এমনটাই গুঞ্জন ক্রিকেট পাড়ায়। বাবর আজমদের বিপক্ষে ম্যাচের আগে টাইগারদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মোহাম্মদ সালাহ উদ্দীনের কাছে করা হয়েছিল দুই সিনিয়রের অবসর সম্পর্কে প্রশ্ন। তবে সরাসরি নয়, খোচা দিয়েই যেন উত্তর দিলেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ।
মুশফিক-রিয়াদের অবসর প্রসঙ্গে বলেন, 'গুঞ্জন আপনারাই যেহেতু শুনছেন, আপনারাই রেজাল্ট দিয়ে দেন। কারণ আমরাতো কোনো কিছু শুনি নাই। আপনারা যেহেতু শুনছেন, আপনারাই আপনাদের পত্রিকার জন্য লিখে দিয়েন। আমরাতো কিছু বলতে পারবো না। আমরা কিছু শুনি নাই।'
শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু টানা দুই ম্যাচ হেরে সেই লক্ষ্যে লেগেছে বড় ধাক্কা। আর তাতেই টাইগারদের নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে কোনো টুর্নামেন্ট খেলতে আসার আগে বড় লক্ষ্য থাকতে হয় বলে মনে করেন সালাহ উদ্দীন।
তিনি বলেন, 'আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি এখানে কেন আসছি? উত্তর কি দিবো? আমি এখানে অংশ নিতে এসেছি? তাহলে? একজন অধিনায়ক হিসেবে, বাংলাদেশের নেতা হিসেবে সে যদি স্বপ্ন না দেখে আমরা কীভাবে স্বপ্ন দেখবো? আমাকেও যদি জিজ্ঞাসা করেন আমি বলবো আমি এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি। পারি বা না পারি আমি কি বলবো অংশ নিতে এসেছি? এটাতো সিম্পল ইস্যু।'
আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে আগেই বাদ পড়া টাইগারদের লক্ষ্য জয় দিয়ে শেষ করা।
Comments
Post a Comment