‘মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে’ কেন বলা হলো এই কথা?


শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে টাইগাররা। আর তাতেই নাজমুল হোসেন শান্তর দলকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। টাইগারদের বিদায়ে সবচেয়ে বেশি কাঠগড়ায় উঠতে হচ্ছে দুই সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ খেলে মাত্র ২ রান করতে পেরেছেন মুশফিক। ডানহাতি এ ব্যাটারের আউটের ধরণ নিয়েও উঠেছে প্রশ্ন। বাংলাদেশের প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি রিয়াদ। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে ১৪ বলে করেছেন মাত্র ৪ রান। সেই সাথে ফিল্ডিংয়ে করেছেন সহজ ক্যাচ মিস। আর তাতেই এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এবার তাতে যোগ দিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।


গত সোমবারের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ফিল্ডিং নিয়ে সাবেক পাকিস্তানি অধিনায়কের বক্তব্য, ‘ওটা একেবারেই হাতের ক্যাচ। মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে। এখন তার ব্যাটও হচ্ছে না, বোলিংও হচ্ছে না।’



বাংলাদেশের ভবিষ্যত নিয়ে ভাবা উচিত বলে মন্তব্য করেছেন ওয়াসিম আকরাম। সেই সাথে সিনিয়র ক্রিকেটাররা যদি একবারে খেলা ছাড়তে না চান তাহলে তাদের লাল বলের ক্রিকেটের ভাবনায় রেখে সাদা বলে তরুণদের সুযোগ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক এ পেসার।


ওয়াসিম আকরাম বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেটে শেখার সুযোগ। তারা মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিমের মতো খেলোয়াড় এনেছে যাদের বয়স ৩৯ আর ৩৭ বছর। তরুণ ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি করো আর এসব অভিজ্ঞদের যদি খেলার আগ্রহই থাকে, তবে লাল বলে খেলাও। সাদা বলের ক্রিকেট ভয়ডরহীন থাকার খেলা। বাংলাদেশকে এটা নিয়েই ভাবা উচিত। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্য একটা দল তৈরি করা।’

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া