চ্যাম্পিয়ন্স ট্রফির ১ম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে কোন ১১ জন থাকবে তা জানালো অধিনায়ক শান্ত



চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবার আকাশচুম্বী স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাত পৌছেছে। ১৫ সদস্যের স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, তবে স্কোয়াড চূড়ান্ত হওয়ার পরও কোচ ফিল সিমন্স ও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিছু মধুর সমস্যায় পড়েছেন। বিশেষত, মিডল অর্ডারে কারা খেলবেন, তা নিয়ে বেশ চিন্তায় আছেন তাঁরা।


এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল তুলনামূলকভাবে কোনো বড় পরিবর্তন ছাড়াই মাঠে নামবে। লিটন দাস ছাড়া অন্যান্য পজিশনগুলো অনেকটা পূর্বনির্ধারিত ছিল। তবে মিডল অর্ডারে বেশ কিছু বিকল্প থাকায় সিদ্ধান্ত নিতে একটু দ্বিধায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে অধিনায়ক শান্ত কোচদের তার সমস্যার সমধানও দিয়েছেন বলে জানা গিয়েছে।

টপ অর্ডারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ওপেনার হিসেবে নিশ্চিত। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিন নম্বরে থাকবেন, যা অনেকটাই নিশ্চিত। চারে আছেন তাওহীদ হৃদয়, যিনি তরুণ ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম নির্ভরযোগ্য নাম। তার ওয়ানডে ক্যারিয়ারে ২৯ ইনিংসে ৮৭৭ রান ইতোমধ্যে তার সামর্থ্য প্রমাণ করেছে।

মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ভূমিকা অপরিহার্য। ধারণা করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর তারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন। তাদের জন্য এই টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। মেহেদী হাসান মিরাজ দলের সহ-অধিনায়ক এবং প্রধান স্পিনার হওয়ায় তার একাদশে থাকা নিশ্চিত।

জাকের আলী অনিক থাকছে ফিনিশার হিসেবে। তিনি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং সাম্প্রতিক সিরিজে দলের অন্যতম সেরা পারফর্মার। মাত্র পাঁচটি ওয়ানডে ম্যাচে তার গড় ৫০-এর বেশি, স্ট্রাইক রেট ১১১। তাকে একাদশে না রাখাটা কিছুটা অযৌক্তিক মনে হতে পারে। 

বাংলাদেশের লোয়ার অর্ডারে রিশাদ হোসেন তার দিনে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সবারই জানা আছে।  এর ফলে, ব্যাটিং গভীরতা এবং শক্তিশালী মিডল অর্ডারের সমন্বয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

পেস বিভাগে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবে একাদশে দেখা যাবে।

স্পিন বিভাগে রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স প্রত্যাশিত। এছাড়া পার্ট টাইমার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারও বল করতে পারেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া