চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ১ ম্যাচে ১৫০ রানের দূর্দান্ত ইনিংস খেললেন সাব্বির রহমান
আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবটা হয়েছিল ধূমকেতুর মতোই। একজন পাওয়ার হিটারের যে আক্ষেপ ছিল বাংলাদেশের, সেটা মিটিয়ে দিয়ে সাদা বলের ক্রিকেটে ক্রমেই ভরসার পাত্র হয়ে উঠেছিলেন সাব্বির রহমান। তবে যখন কেবলই উন্নতির সময়, সেই সময়েই তিনি পথ হারান মাঠে ও মাঠের বাইরে নানা ঘটনায়। জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন যে ব্যাটার, সময়ের পরিক্রমায় ঘরোয়া ক্রিকেটেও ব্রাত্য হয়ে পড়েন তিনি। তবে কঠিন সময়কে পেছনে ফেলে শেষ বিপিএলে সাব্বির নিজেকে একটু একটু করে ফিরে পেয়েছেন। এভাবেই ফর্মে থাকলে হয়তো আবারও জাতীয় দলে ফিরে আসতে পারবেন তিনি।
কিছুদিন পরেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ জাতীয় দল অবস্থান করছেন দুবাইতে। অন্য দিকে সাব্বির রহমান সময় কাটাচ্ছেন নিজ এলাকার টেপ টেনিস ক্রিকেট খেলে। সেখানে তিনি এক ম্যাচে ১৫০ রানের দূর্দান্ত ইনিংস খেলে হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচও।

Comments
Post a Comment