বাংলাদেশকে নিম্নস্তরের দল বলে চরম অপমান ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের




সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো করতে পারছে না বাংলাদেশ। আর তাতেই অনেকেই নাজমুল হোসেন শান্তদের করছেন সমালোচনা। তবে ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক দিনেশ কার্তিক আরেক কাঠি সরেস। বাংলাদেশ ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের স্তরে নেমে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে সাকিব আল হাসানকে ছাড়াই খেলছে টাইগাররা। সাকিব বিহীন দলটাকে কার্তিকের কাছে ছন্নছাড়া লাগছে।


বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজে’ কার্তিক বলেন, ‘আমি ভীত যে বাংলাদেশ ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের স্তরে নেমে আসতে পারে। আগে তারা আইসিসি টুর্নামেন্টে একটা বা দুইটা ম্যাচ হলেও জিততো, এমনকি কম্পিট ও করতো। কিন্তু, সাকিব চলে গেলো, তাদের প্রতিটি বিভাগে ছন্নছাড়া বলে মনে হয়। দেখতে হতাশাজনক।’


কিউদের বিপক্ষে ভালো করতে পারেননি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ভারত ম্যাচে ডাক মেরে ফিরেছিলেন মুশফিক। সব মিলিয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ এই দুই ক্রিকেটার। তাদের সমালোচনা করতে দ্বিধা করেননি কার্তিক।


মুশফিক ও রিয়াদের সমালোচনা করে কার্তিক বলেন, ‘তারা প্রায় ১৬-১৭ বছর ধরে একসাথে খেলেছে কিন্তু তাদের দেশের জন্য কিছুই জিততে পারেনি। তাহলে এত লম্বা সময় তাদের খেলানোর লাভটা কী?’

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া