ধ্বংসস্তূপে পরিণত হলো বাংলাদেশ, টার্গেট দেখে অবাক কিউইরা
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ- ২৩৬/৯ (৫০ ওভার) (তানজিদ ২৪, শান্ত ৭৭, মিরাজ ১৩, হৃদয় ৭, মুশফিক ২, মাহমুদউল্লাহ ৪, রিশাদ ২৬, জাকের ৪৫; ব্রেসওয়েল ৪/২৬)
২ মিনিট আগে
আড়াইশও করতে পারল না বাংলাদেশ
শেষ পর্যন্ত জাকের ও তাসকিন মিলে বাংলাদেশকে আড়াইশর কাছাকাছি নিয়ে যান। জাকের আলী ইনিংসের শেষদিকে ৫৫ বলে ৪৫ রান করে রান আউট হয়েছেন। জাকের আউট হলে আর বাংলাদেশ আড়াইশ পার করতে পারেননি। তাসকিনও শেষদিকে ১৯ বলে ১০ রান করে ফিরে গেছেন জেমিসনের বলে কনওয়েকে ক্যাচ দিয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ ২৩৬ রান সংগ্রহ করতে পারে ৯ উইকেট নিয়ে।
৩৪ মিনিট আগে
দুশর আগেই সপ্তম উইকেট হারাল বাংলাদেশ
রিশাদ হোসেন উইকেটে এসেই মেরে খেলার চেষ্টা করছিলেন। জাকেরের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের রানের চাকাও সচল রেখেছিলেন তিনি। তবে রিশাদকে বেশিদূর এগোতে দেননি ম্যাট হেনরি। এই পেসারের বলে ডিপে ক্যাচ দিয়েছেন মিচেল স্যান্টনারের হাতে। ২৫ বলে ২৬ রান করে ফিরেছেন রিশাদ।
Comments
Post a Comment