ক্রিকেটবিশ্বকে কাপাবে এই ক্রিকেটার, বড় ভবিষ্যদ্বাণী কোচ সালাউদ্দিনের

 


গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় উন্নতিটা পেস ইউনিটে, নিঃসন্দেহে। একগাদা পেসার নিয়ে এখন স্কোয়াড সাজায় বাংলাদেশ, কে কে খেলবেন একাদশে তা নিয়েও চলে সুস্থ প্রতিযোগিতা। 

 

লম্বা সময় ধরে টাইগার পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদ। একদম চেনা ছন্দে না থাকলেও নিজের দিনে জ্বলে উঠতে সক্ষম মুস্তাফিজুর রহমানও। এছাড়া তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদের সাথে উঠে এসেছেন গতিতারকা নাহিদ রানাও। সব মিলিয়ে বাংলাদেশের পেস ইউনিটটা এখন দারুণ ভারসাম্যপূর্ণ। এত এত হাহাকারের মাঝে এই একটি জায়গাই যেন আশা জাগাচ্ছে।


চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করেছেন বাংলার পেসাররা। ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটারদের অল্প পুঁজি নিয়েই চলেছে লড়াই। পাকিস্তান ম্যাচের আগে পেসারদের প্রশংসা করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।


সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘বাংলাদেশেও (স্কোয়াডের বাইরে) অনেক ভালো পেসার আছে যারা আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করতে সক্ষম। এখানে সেরারা এসেছে। তাসকিন, রানা, মুস্তাফিজ নিয়ে সেরা বোলিং আক্রমণ আমাদের। তারা এখনও শিখছে। আশা করি একসময় তারা বিশ্ব ক্রিকেটে কর্তৃত্ব দেখাবে। এখন বাংলাদেশে অনেক ভালো পেসার রয়েছে। তরুণরা উঠে আসছে। বোলাররা এমন ফ্ল্যাট উইকেটেও ভালো করছে। এটা ভালো দিক। আশা করছি সামনে তারা বিশ্ব ক্রিকেটেও রাজত্ব করবে।’


তবে ম্যাচ জিততে ব্যাটারদের কাছ থেকেও দায়িত্বশীল ব্যাটিং চান সালাউদ্দিন, ‘বোলিং ভালো করছে। ম্যাচ জিততে হবে সবই ভালো করতে হবে। ব্যাটিংয়ে আমাদের ভালো কম্বিনেশন লাগবে। একদিন টপ অর্ডার পারেনি। অন্যদিন মিডল অর্ডার পারেনি। ফলে একসাথে সব ভালো হতে হবে। এরপরই ৩০০ রান করতে পারব। যদি ৩০০ করতে পারি আশা করি বোলাররা ডিফেন্ড করতে পারবে।’


Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া