অধিনায়ক হয়ে দলে ফিরলেন সাব্বির রহমান
শুরু হচ্ছে যাচ্ছে ঢাকাই ক্রিকেটের প্রধান আসর ঢাকা প্রিমিয়ার লিগ। শনিবার বিকেলে সে ক্রিকেট আসরের ট্রফি উন্মোচন হয়। সে উপলক্ষে ১২ ক্লাবের অধিনায়কের মিলনমেলা বসেছিল হোম অব ক্রিকেটে। গত আসরে ঠিক মত দলে জায়গা না পাওয়া সাব্বির রহমান এবারের আসরে পার্টেক্স ক্লাবের হয়ে অধিনায়কত্ব করবেন। মলূত বিপিএলে অসাধারণ পারফর্ম্যান্স করে আবার নিজের চিরচেনা রূপে ফিরছেন সাব্বির রহমান। সাব্বির রহমান বলেন, এবার ঢাকা প্রিমিয়ার লিগে পার্টেক্স ক্লাবের অধিনায়কত্ব করছি। এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হতে যাচ্ছে।

Comments
Post a Comment