তাসকিনের পরিবর্তে যে ফাস্ট বোলারকে দলে নিলো লখনৌ সুপার জায়ান্টস
তাসকিন আহমেদই প্রথম প্রকাশ করেছিলেন আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে তার যোগাযোগের কথা। লখনৌর কোচিং প্যানেলে আছেন একসময়ে বাংলাদেশ দলে কাজ করে যাওয়া শ্রীধরন শ্রীরাম। তার পক্ষ থেকেই যোগাযোগ করা হয়েছিল। জানানো হয়, ইনজুরিজর্জর লখনৌতে দরকার পড়লে ডাক পেতে পারেন বাংলাদেশের এই পেসার।
কিন্তু বাস্তবতার চিত্রটা ভিন্ন। রিটেনশনে থাকা পেসার মহসিন খান পুরো মৌসুম থেকে ছিটকে যাবার পর তাসকিনের বদলে দেশি পেসারের ওপর আস্থা রেখেছে লখনৌ সুপার জায়ান্টস। মুম্বাই থেকে উঠে আসা পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে দলে নিয়েছে তারা।
আইপিএলে শার্দুল খেলেছেন ৯৫ ম্যাচ। উইকেট পেয়েছেন ৯৪টি। এর আগে পাঁচটি আলাদা আলাদা দলে খেলেছেন দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে। পাঞ্জাব কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। আর এবারই প্রথম খেলবেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে।
.jpg)
Comments
Post a Comment