মুস্তাফিজ নাকি তাসকিন? শুধু মাত্র ১ জনকে আইপিএল খেলার এনওসি দিলো বিসিবি



মেগা নিলামে বাংলাদেশি কোনো ক্রিকেটার দল পায়নি আইপিএলে। তবে আইপিএলে দল পাওয়া কিছু ক্রিকেটার ইনজুরিতে পড়ায় বাংলাদেশের দুই জন তারকা পেসার মুস্তাফিজ ও তাসকিনের সুযোগ তৈরি হয়েছে আইপিএলে খেলার। 

ইতিমধ্যেই মুস্তাফিজের সাথে কলকাতার ও তাসকিনের সাথে লাখৌনোর কথা চলছে। তবে মুস্তাফিজ ও তাসকিনের আইপিএলের খেলার বিষয়টা এতো দিন ঝুলে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এনওসি পাওয়া নিয়ে। 

ক্রীয়া সাংবাদিক রিয়াসাদ আজিম তার ভিডিওতে জানিয়েছেন, তাসকিনের এনওসি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে শুধু অফিসিয়াল ঘোষণা দেওয়া বাকি রয়েছে। তবে তাসকিনের আইপিএল খেলার বিষয়টা এখন পুরাই নির্ভর করছে লাখৌনো দলের উপর। 

লাখৌনো দলের আন ফিট বিদেশি ক্রিকেটার যদি নাম নিজে থেকে নাম প্রত্যাহার করে তাহলেই বিদেশি ক্রিকেটারের স্লট খালি হবে লাখৌনো দলের। লাখৌনো তাদের আনফিট ক্রিকেটারদের অনুরোধ করেছে নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য। নাম প্রত্যাহার করলেই তারা তাসকিনকে দলে নেওয়ার সুযোগ পাবে।

অন্যদিকে মুস্তাফিজের এনওসি পাওয়া এখনো অনিশ্চিত। সামনে পাকিস্তান সিরিজের জন্য মুস্তাফিজকে পুরো সিজনের জন্য এনওসি দিতে রাজি নয় বিসিবি। আর পুরো সিজনের জন্য এনওসি না পেলে কলকাতা মুস্তাফিজকে দলে নিবে না।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া