১১ কোটি রুপি দিয়ে তাসকিনকে দলে নিচ্ছে লখনৌ সুপার জায়ান্টস



আইপিএল ২০২৫ মেগা নিলামে বাংলাদেশের কোনো প্লেয়ার দল পায়নি। তবে ইনজুরির কারণে লখনৌ সুপার জায়ান্টস দলের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদের। তাসকিন আহমেদ নিজেই বলছেন লখনৌ দলের পক্ষ থেকে রিপ্লেসমেন্ট হিসেবে খেলার জন্য তার সাথে যোগাযোগ করা হয়েছে। তবে তাসকিনকে দলে নিতে হলে লখনৌকে গুনতে হবে মোটা অংকের অর্থ। কারণ আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ারের পরিবর্তে অন্য কোনো প্লেয়ার দলে নিলে সেই একই পরিমাণ অর্থ দিয়ে নতুন প্লেয়ারকে দলে নিতে হবে। বর্তমানে লখনৌ দলের ৪ জন ফাস্ট বোলার ইনজুরিতে রয়েছেন। তার মধ্যে মহসিন খান পুরো আইপিএল সিজনই মিস করবেন। মায়াঙ্ক যাদব প্রথম ৭ ম্যাচ খেলতে পারবেন না। তবে তার সম্পর্কে এখনো বিসিসিআই অফিসিয়াল আপডেট দেয় নি। অন্য দিকে আভেস খান ও আকাশ দিপ প্রথম ৩ ম্যাচ খেলতে পারবেন না।

মায়াঙ্ক যাদবের পরিবর্তে যদি তাসকিনকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস তাহলে তাসকিনের জন্য খরচ করতে হবে ১১ কোটি রুপি। তাছাড়া মহসিন খানের পরিবর্তে নিলে গুনতে হবে ৪ কোটি রুপি।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া