১ম ম্যাচ হারের পর মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়ে কলকাতার অধিনায়ক রাহানে যা বললেন
কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি ও ফিল সল্টের আগ্রাসী হাফ সেঞ্চুরিতে ১৭৫ রানের লক্ষ্যকে ছেলেখেলা করে কলকাতা নাইট রাইডার্সকে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শনিবার (২২ মার্চ) আইপিএল ২০২৫ -এর উদ্বোধনী ম্যাচে ২২ বল হাতে রেখে ৭ উইকেটে বিজয় ছিনিয়ে আনে রজত পতিদারের দল। বোলিং ব্যর্থতায় এমন হারে পর কলকাতা ইনজুরির কারণে আইপিএলে থেকে ছিটকে যাওয়া এনরিখ নরকিয়ার অভাব হারে হারে টের পেয়েছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে জানান, "১৭৪ রান জয়ের মত একটা স্কোর ছিল। তাদের ব্যাটাদের কৃতিত্ব দিতেই হবে। তারা অসাধারণ ব্যাটিং করেছেন। আমরা যদি আর্লি উইকেট নিতে পারতাম তাহলে ম্যাচে ফলাফল অন্য রকম হতে পারতো। আমাদের ৫ জন উইকেট টেকার বোলার রয়েছে কিন্তু আমরা নরকিয়াকে মিস করছি। তিনি আমাদের ফাস্ট বোলিংয়ের লিড করার কথা ছিল। দূর্ভাগ্যবশত আমরা তাকে পাচ্ছি না। নরকিয়ার পরিবর্তে দলের শক্তি বৃদ্ধি করতে নতুন ফাস্ট বোলার নেওয়ার কথা চলছে। বাংলাদেশি একজন ফাস্ট বোলারের সাথেও কথা হয়েছে। কিন্তু কতখানি কথা হয়েছে তা টিম মেনেজমেন্ট বলতে পারবে।"
.jpg)
Comments
Post a Comment