নতুন ১টি বিদেশি লিগে ডাক পেলেন সাব্বির রহমান
ক্যারিয়ারের শুরুতে তার ব্যাটিং দেখে হার্ড হিটারের তকমা পেয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু সময়ের স্রোতে হারিয়ে যাওয়া সাব্বিররের এমন অবস্থা হয় যে জাতীয় দলে দূরের কথা সে ঘরোয়া লিগ থেকেও ছিটকে যায়।
তবে নতুন করে ঘুড়ে দাড়িয়েছন তিনি। জাতীয় দলে খেলার সুযোগ না আসলে বিভিন্ন ফ্রাঞ্চাইজি দল থেকে ভালই সারা পাচ্ছেন তিনি। দেশী বিদেশি সব ফ্রাঞ্চাইজি লিগে চাহিদা বেড়েছে সাব্বির রহমানের।
বর্তমানে ডিপিএলে পার্টেক্স ক্লাবের অধিনায়কত্ব করছেন তিনি। তাছাড়া শ্রীলঙ্কান ঘরোয়া লিগেও চুক্তি বদ্ধ হয়েছেন তিনি।
শুধু তাই নয়, ইংল্যান্ডের জনপ্রিয় কাউন্টি ক্রিকেটের একটি দলের সাথে কথা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এ সবের বাহিরে সাব্বিরের স্বপ্ন ২০২৬ সালে বাংলাদেশের হয়ে টি২০ বিশ্বকাপে খেলা।

Comments
Post a Comment