ভারতের বিপক্ষে ১ ম্যাচ খেলে বাফুফে থেকে যত টাকা পেলেন হামজা চৌধুরি
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি বাংলাদেশের হয়ে খেলছেন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে তার অভিষেকও হয়েছে। বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলায় হামজাকে বাফুফে কেমন সুযোগ-সুবিধা প্রদান করেছে এটা নিয়ে ফুটবলাঙ্গনে কৌতুহল রয়েছে।
হামজা ম্যানচেস্টার থেকে বাংলাদেশে এসেছেন আবার বাংলাদেশ থেকে ম্যানচেস্টার গেছেন। ইংল্যান্ড-ঢাকা-ইংল্যান্ড বিমান টিকিট বাফুফে বিজনেস ক্লাসই প্রদান করেছে। লম্বা বিমান ভ্রমণে খানিকটা স্বাচ্ছন্দ্য হওয়ার জন্য বাফুফে হামজাকে ইংল্যান্ডে আসা যাওয়ার ক্ষেত্রে বিজনেস ক্লাস টিকিট দেবে এটাই আলোচনা হয়েছিল শুরু থেকে।
ইংল্যান্ড-বাংলাদেশ যাতায়াত বিজনেস ক্লাসে করলেও হামজা ঢাকা থেকে শিলং এবং গৌহাটি থেকে ঢাকায় যাতায়াত করেছেন দলের অন্য সবার সঙ্গে ইকোনমিক ক্লাসেই। শিলংয়ে টিম হোটেলেও হামজা সাধারণ সিঙ্গেল রুমেই ছিলেন। টিম বাস ও অন্যান্য ক্ষেত্রেও হামজা অন্য সবার মতোই সবার সঙ্গে মানিয়েই চলেছেন। ঢাকায় টিম হোটেলে হামজা চৌধুরী একটি সিঙ্গেল বিশেষ কক্ষ পেয়েছিলেন। সেটা ফেডারেশন নয়, হোটেল কর্তৃপক্ষ হামজাকে সম্মানার্থে দিয়েছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। শিলং থেকে ফিরে আসার পর জাতীয় দলের ক্যাম্প সমাপ্তি হলেও বাফুফে হামজার দেশ ছাড়ার আগ পর্যন্ত তাকে ব্যবস্থাপনায় রেখেছিল।
বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান হামজা চৌধুরী প্রসঙ্গে বলেন, ‘হামজা অত্যন্ত অমায়িক মানুষ। এক সপ্তাহের মতো তিনি দলের সঙ্গে ছিলেন। বাড়তি কোনো চাহিদা বা অতিরিক্ত কোনো কিছুই তিনি কখনো চাননি। অত্যন্ত সাধারণভাবেই সবার সঙ্গে তিনি মিশেছেন এবং বিদ্যমান ব্যবস্থা-পরিস্থিতির সঙ্গেই দারুণভাবে মানিয়েছেন।’
২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ দল এশিয়া কাপ বাছাইয়ের ভারত ম্যাচের জন্য ফুটবলাররা ক্যাম্প শুরু করেন। প্রায় এক মাস ক্যাম্পের বাফুফে ফুটবালদের ২০০ ডলার করে দিবেন। হামজাওকে ২০০ ডলার দিবে বাফুফে।
এছাড়া হামজার প্রথম ম্যাচ উপলক্ষ্যে বিশেষ সৌজন্যমূলক কিছু ব্যয় হয়েছে বলে জানা গেছে ফেডারেশন সূত্র থেকে। এই ব্যয় ফেডারেশনের ফান্ড থেকে নাকি সভাপতি তাবিথ আউয়াল নিজেই বহন করছেন কিনা এটা নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইউসিবি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি বলেছিলেন হামজার সফরে ইউসিবির সহায়তা রয়েছে। ফেডারেশনের নির্বাহী কমিটির অনেকের ধারণা, বিজনেস ক্লাস টিকিট ও আনুষ্ঠানিক সৌজন্যমূলক মিলিয়ে ৫-৬ হাজার ডলারের মতো ব্যয় হয়েছে হামজার জন্য।
.jpg)
Comments
Post a Comment