কত দিন বাংলাদেশের হয়ে খেলবেন তা স্পষ্টভাবে জানিয়ে ইংল্যান্ডে গেলেন হামজা চৌধুরি



ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই নিজের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করেছেন হামজা চৌধুরী। বল পায়ে দেখিয়েছেন দারুণ সব নৈপুণ্য। যদিও বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারেনি। তবু রোমাঞ্চিত হামজা।

২৭ মার্চ ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার। যাওয়ার আগে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি আবার কবে বাংলাদেশে আসবেন, সেটাও জানিয়েছেন।

বাফুফে আজ তাদের ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। যেখানে হামজা বলেন, ‘আমি বোঝাতে পারব না, আমার কাছে এর অনুভূতিটা কেমন ছিল। সবাইকে ধন্যবাদ, ইনশা আল্লাহ আমি জুনে আবার ফিরে আসব। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।’

তিনি বাংলাদেশের হয়ে কত দিন খেলবেন সেই প্রসঙ্গে হামজা বললেন, 'কোনো তাড়াহুড়া নেই। আমি অনেক বছর বাংলাদেশের হয়ে খেলবো ইনশাআল্লাহ।'

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া