১৫২ গতির বল দেখে আকাশ ছোয়া মূল্যে দ্য হান্ড্রেড লিগে নাহিদ রানা
আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্যা হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফট। এই ড্রাফটে নাম নিবন্ধন করেছেন ২৮ জন বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাম দিয়েছেন সাকিব আল হাসান। তার ভিত্তিমূল্য ১ লাখ ২০ হাজার পাউন্ড। এর বাইরে নাম আছে নাহিদ রানা, শামীম হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়সহ আরো অনেকের।
সাকিবের পরে সবচেয়ে বেশি ভিত্তিমূল্যে নাম জমা দিয়েছেন রিশাদ হোসেন। তার ভিত্তিমূল্য ৬৩ হাজার পাউন্ড। পরের স্থানে আছেন তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস ও শেখ মেহেদী। এই তিনজনই ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে নাম তুলেছেন। এরপরে আছেন চার তরুণ তারকা তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাহিদ রান ও তানজিদ হাসান তামিম। তাদের ভিত্তিমূল্য ৪১ হাজার ৫০০ পাউন্ড।
এর বাইরে ড্রাফটে ভিত্তিমূল্য ছাড়াই নাম দিয়েছেন ১৯ ক্রিকেটার। তাদের মধ্যে আছেন এবাদত হোসেন, , শামীম হোসেন, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফউদ্দিন।
৫ আগস্ট থেকে শুরু হবে দ্যা হান্ড্রেডের এবারের আসর। ৮ দলের টুর্নামেন্ট খেলতে নাম জমা দিয়েছেন ৬২০ ক্রিকেটার। এদের মধ্যে ইংল্যান্ডের ক্রিকেটার আছেন ২৭০ জন ও বিদেশি ক্রিকেটার আছেন ৩৫০ জন।
দ্যা হান্ড্রেডের ড্রাফটে নিবন্ধিত ২৮ বাংলাদেশি ক্রিকেটার :
সাকিব আল হাসান (১ লাখ ২০ হাজার পাউন্ড)
রিশাদ হোসেন (৬৩ হাজার পাউন্ড)
তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, শেখ মেহেদী (৫২ হাজার পাউন্ড)
তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাহিদ রান ও তানজিদ হাসান তামিম (৪১ হাজার ৫০০ পাউন্ড)

Comments
Post a Comment