২০৯ রান করেও হারের পর তাসকিনকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো লখনৌ সুপার জায়ান্টস



বোলিং ভুগিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। ২০৯ রান করেও আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে তারা। ব্যাটিং ডিপার্টমেন্ট তাদের কাজটা ভালভাবে শেষ করলেও বোলিং ডিপার্টমেন্ট ফিনিশিং টা ঠিক মত করতে পারেনি। শেষ ৮ ওভারে দিয়েছে ১১১ রান। তাই তো বোলিং বিভাগ নিয়ে চিন্তার ভাজ লখনৌ মেনেজমেন্টের কপালে। তবে  কিছুটা স্বস্তির খবর এই যে, আভেশ খানের জন্য সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই। ২৭ তারিখের ম্যাচে লখনৌর হয়ে বোলিং করতে দেখা যাবে এই ফাস্ট বোলারকে। তবে এখনো মায়াঙ্ক যাদব ও আকাশ দিপকে নিয়ে বিসিসিআই কোনো সুখবর দেয়নি লখনৌকে। তাইতো ব্যাকাপ বোলার হিসেবে নতুন করে তাসকিনকে নিতে আগ্রহ দেখিয়েছে লখনৌ। লখনৌ জানিয়েছে যে ৭ ম্যাচ পর্যন্ত তারা বিসিসিআই এর সিগনালের জন্য অপেক্ষা করবে। সেই সময়ের মধ্যে যদি মায়াঙ্ক যাদব ও আকাশ দিপের বিষয়ের কোনো আপডেট না আসে বিসিসিআই এর পক্ষ থেকে তাহলে তারা বিকল্প নিয়ে চিন্তা করবে। তত দিন পর্যন্ত স্টান্ডবাই রাখা হয়েছে তাসকিনের সাথে চুক্তি। তবে যেকোনো সময় লখনৌ এর পক্ষ থেকে ডাক আসতে পারে বলে জানা গিয়েছে।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া