পরের ম্যাচে রিশাদ একাদশে থাকবে নাকি জানিয়ে দিলো সিকান্দার রাজা



চার পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছিল লাহোর কালান্দার্স। স্পেশালিস্ট স্পিনার বলতে ছিলেন আসিফ আফ্রিদি। ২ ওভার হাত ঘুরিয়েছিলেন সিকেন্দার রাজা। বোলিংয়ে গুরুত্ব দেওয়া এই দলে সুযোগ মেলেনি রিশাদ হোসেনের। বেঞ্চে বসেই টাইগার স্পিন অলরাউন্ডার দেখেছেন দলের হার।

তবে ম্যাচ শেষে রিশাদ হোসেনকে একাদশে না নেওয়ার কারণ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সিকান্দার রাজা বললেন, "রাউল পিন্ডি হাই স্কোরিং মাঠ হিসেবে পরিচিত। এখানে স্পিনাররা খুব বেশী সুবিধা পান না। তাই আমি মনে করি আমাদের একাদশের কম্বিনেশ ঠিক ছিল। রাউল পিন্ডি বাদে অন্য মাঠে স্পিনারদের নিয়ে আমাদের ভাবতে হবে।"

সিকান্দার রাজার কথা অনুযায়ী স্পষ্ট যে ১৩ তারিখ রাউল পিন্ডিতে কোয়েট্টা গ্লাডিয়েটর্সের বিপক্ষেও রিশাদকে একাদশে দেখা যাবে না। তবে ১৫ তারিখ ন্যাশনাল স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে পিএসএলে অভিষেক হতে পারে রিশাদ হোসেনের।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া