ওয়েস্ট ইন্ডিজ ১৬৭ রানের টার্গেট কত ওভারে জিতলে বিশ্বকাপ থেকে বাদ পড়বে বাংলাদেশ



পাকিস্তানকে হারাতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। তবে তাতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ এখনো আছে।

পাঁচ ম্যাচে তিনটি জয় ও ছয় পয়েন্ট নিয়ে তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। দলটির রান রেট ০.৬৩৯। এখন পর্যন্ত চার ম্যাচে হারা থাইল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে বাছাইপর্বের ফাইনালে পৌঁছাবে বাংলাদেশ ও পাঁচ ম্যাচ জিতে শীর্ষে থাকা পাকিস্তান।

আর থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে বাছাইপর্বের ফাইনালে পৌঁছাবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে রানরেটও। চার ম্যাচের মধ্যে দুটিতে জিতে আপাতত পয়েন্ট টেবিলের পাঁচে আছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির রান রেট -০.২৮৩। বাছাইপর্বের ফাইনালে খেলা দুই দলই ভারত বিশ্বকাপে খেলবে। 

এদিকে থ্যাইল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে টার্গেট দিয়েছে ১৬৭ রানের। ওয়েস্ট ইন্ডিজ যদি এই টার্গেট ১০ ওভারে আগে কম্পিল্ট করতে পারে তাহলে বাংলাদেশকে টপকে ভারত বিশ্বকাপ খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তা নাহলে বাংলাদেশ চলে যাবে বিশ্বকাপের মূল পর্বে। 


Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া