ম্যাচ হেরে ৪ ওভারে ৪৫ রান দেওয়া রিশাদকে নিয়ে যা বললেন অধিনায়ক শাহীন আফ্রিদি





স্কোরকার্ড বলছে, দলের সেরা বোলার রিশাদ হোসেন। উইকেট পেয়েছেন দুটি। তবে রান দিয়েছেন ওভারপ্রতি সাড়ে ১১ করে। তার এমন খরুচে বোলিংয়ের দিনে পিএসএলে জেতেনি তার দল লাহোর কালান্দার্সও।

মুলতান সুলতানসের বিপক্ষে মঙ্গলবার ৩৩ রানে হারে লাহোর। সেখানে বল হাতে ৪ ওভারে ৪৫ রানে ২ উইকেট নেওয়ার পর ছয়ে ব্যাটিংয়ে নেমে ৪ বলে ২ রান করে আউট হন রিশাদ।

নিজের বোলিং কোটায় তিনটি ছক্কা ও দুটি চার হজম করেন বাংলাদেশের লেগ স্পিনার। ‘ডট’ বল খেলাতে পারেন কেবল ছয়টি।

ম্যাচ হেরে অধিনায়ক শাহীন আফ্রিদি বলেন, "বোলাদের জন্য মাঠের কন্ডীশন খারাপ ছিল। আমাদের বোলার চেষ্টা করেছে কিন্তু বল ব্যাটে খুব ভাল মত আসছিল। মিচেলকে দিয়ে বলিং করিয়েছে কারণ আমাদের প্লান আছে সামনের ম্যাচ গুলোতে তাকে দিয়ে যত সম্ভব ওভার বোলিং করানো। প্রতিদিন সবার এক রকম যায় না। রিশাদ কিছুটা খরুচে ছিল কিন্তু ভাল বোলিং করে উইকেট তুলে নিয়েছে। আজ উইকেট তার সহায়ক ছিল না। আশা করি সামনের ম্যাচে আমাদের জন্য সে অনেক কিছু করবে।"

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া