রিশাদের পরিবর্তে নেওয়া বিদেশি বোলার ৪ ওভারে কত রান দিলেন



পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার (২৬ এপ্রিল) মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নেমেছে লাহোর কালান্দার্স। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। তবে এ ম্যাচে লাহোরের একাদশে এসেছে একটি পরিবর্তন—দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তার জায়গায় একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার টম কারান।

গত ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে বল হাতে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি রিশাদ। দুই ওভার বল করে ১৮ রান খরচ করলেও উইকেট শূন্য ছিলেন তিনি। ব্যাট হাতে করেছিলেন ১৩ রান। যদিও এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পরপর তিনটি করে উইকেট শিকার করে নজর কাড়েন এই তরুণ স্পিনার।

শুরুতে একাদশে জায়গা না পেলেও, সুযোগ পেয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিশাদ। তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার জায়গায় টম কারানকে মাঠে নামিয়েছে লাহোর। টম কারান একাদশ সুযোগ পেয়েই ৪ ওভার বোলিং করে ১ উইকেট নিয়ে দিয়েছেন ২৪ রান।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া