নাহিদ রানা দলের সাথে যোগ দেওয়ার পর লুক উডকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো পেশোয়ার জালমি



প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। এমনিতেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে গিয়ে তিনি লিগপর্বের অর্ধেক ম্যাচই (৫) মিস করেছেন। তার ওপর যে সময়ে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির টিম হোটেলে উঠেছেন, এর ২৪ ঘণ্টারও কম সময় পর শুরু হবে আরেকটি ম্যাচ। সবমিলিয়ে পিএসএলে যোগ দিলেও পেশোয়ারের একাদশে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

গতকাল (শনিবার) সন্ধ্যায় পিএসএল খেলতে ঢাকা থেকে রওনা করেন নাহিদ রানা। মধ্যরাতেই তার টিম হোটেলে পৌঁছানোর খবর জানা গেছে। রানাকে স্বাগত জানিয়ে নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। টাইগার পেসার হোটেলে পৌঁছানোর একটি ভিডিও দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, ‘নিজস্ব মহিমা নিয়েই পৌঁছালেন, স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা।’

নাহিদ রানা পেশোয়ারের স্কোয়াডে ‍যুক্ত হওয়ার পরদিনই (আজ) ম্যাচ রয়েছে দলটির। তবে অনুশীলন ছাড়াই দলটি তাকে খেলাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন। তাছাড়া ইংল্যান্ডের গতিতারকা লুক উডকে নেওয়া হয়েছিল মূলত নাহিদ রানার বিকল্প হিসেবে ৫ ম্যাচের জন্য। কথা ছিল নাহিদ রানা দলের সাথে যোগ দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু রানা দলে যুক্ত হওয়ার পরও তাকে রেখে দিয়েছে পেশোয়ার। আসরে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে বাঁ-হাতি এই পেসার ৬.৮১ ইকোনমিতে ৫ উইকেট শিকার করেছেন। তাই ধরা যাচ্ছে নাহিদ রানা পাকিস্তানে পৌছালেও একাদশে সুযোগের জন্য আরও অপেক্ষা করতে হবে।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া