সব গুঞ্জনকে সত্যি করে সাকিব নিলেন নতুন সিদ্ধান্ত
পিএসেলের মাঝ পথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। গতকাল বুধবার গুঞ্জন উঠে চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবার প্রস্তাব পেয়েছেন তিনি। যদিও তখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে দল পেলেও সাকিব পাকিস্তানে যাবেন কি না তা নিয়েও ছিলো ধোয়াশা।
তবে সব কিছু উপেক্ষা করে সাকিব নিয়ে নিলো সাহসী সিদ্ধান্ত। বৃৃহস্পতিবার জানা গেল পিএসএল খেলতে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন সাকিব। খবরটি বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারো মাঠে দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে।

Comments
Post a Comment