১ দিন আগেই সাকিবকে একাদশে রাখবে নাকি জানিয়ে দিলো লাহোর কালান্দার্স



পিএসএল মাতাতে সাকিব আল হাসান পৌঁছেছেন পাকিস্তানের ইসলামাবাদে। সাকিবের সাথে লাহোর কালান্দার্সে যুক্ত হয়েছেন দুই লঙ্কান ক্রিকেটার কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকসে। 

১৭ মে সকাল-সকাল ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। সাকিব আল হাসানের লাহোর কালান্দার্সের গ্রুপ পর্বে ম্যাচ বাকি মাত্র একটি। পেশোয়ার জালমির বিপক্ষে রাওয়ালপিন্ডির মাঠে ১৮ মে'র ম্যাচটি লাহোরের জন্য অলিখিত কোয়ার্টার ফাইনাল। জিতলে নিশ্চিত হয়ে যাবে প্লে-অফের টিকিট। হারলে টুর্নামেন্ট থেকেই বাদ।

এবারের পিএসএলে সাকিবের এই এক ম্যাচ খেলার কথা থাকলেও প্লে-অফে উঠলে ম্যাচের সংখ্যা বাড়বে তাদের দলের। ফ্র্যাঞ্চাইজিটি এর আগে জানিয়েছে, হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে।

এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। সাকিব সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত বছরের ৩০ নভেম্বরে আবুধাবি টি–টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে। আগামীকাল, ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে কালান্দার্সের জার্সিতে একাদশে দেখা যাবে সাকিবকে। এমনটা জানিয়েছেন লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন যে, যেহেতু দলে অলরাউন্ডার ড্যারিল মিচেল ও সিকান্দার রাজা দুইজনই নেই তাই অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিবকে তারা একাদশে রাখবেন।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া