মুস্তাফিজ নিজের মুখে জানিয়ে দিলো আইপিএল খেলবে নাকি দেশের হয়ে খেলবে
চলমান আইপিএলের শেষ দিকে এসে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ৬ কোটি রুপিতে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু মুস্তাফিজের আইপিএলে ডাক পাওয়ার বিষয়টি নিয়ে ‘অজ্ঞাত’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার এই পেসার এখনও টুর্নামেন্টটিতে খেলার ছাড়পত্র বা এনওসির জন্য আবেদন করেননি বলেই জানা গেছে।
নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে হলে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করতে হয় ফ্রাঞ্চাইজিকে। আইপিএল, দিল্লি ক্যাপিটালস কিংবা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)—কেউই বিসিবির কাছে মুস্তাফিজের ছাড়পত্র চেয়ে আবেদন করেননি। তাই মুস্তাফিজের আইপিএলের এবারের আসরে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুস্তাফিজ নিজের ফেসবুক হ্যান্ডেল জানিয়ে দিয়েছেন যে, তিনি আইপিএল নয় দেশের হয়ে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছেন। তিনি লিখেছেন, "আরব আমিরাতে উদ্দেশ্যে রওনা দিয়েছি তাদের বিপক্ষে সিরিজ খেলার জন্য। সবাই দোয়া করবেন।"

Comments
Post a Comment