৪ মেরে ২০০ রান করলেন রিশাদ হোসেন

 


পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও সাকিব-রিশাদ-মিরাজদের দল লাহোর কালান্দার্স। আগে ব্যাট করতে নেমে লাহোর জড়ো করেছে ২০২ রান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ফখর জামান। তবে মোহাম্মদ নাঈমের ব্যাটে দলের রানের চাকা ছিল সচল।

২৫ বলে ৫০ রান করার পথে নাঈম হাঁকান সাতটি চার ও দুটি ছক্কা। এছাড়া আব্দুল্লাহ শফিক ২৪ বলে ২৫ ও ভানুকা রাজাপক্ষে ১৩ বলে ২২ রান করেন। কুশল পেরেরা দীর্ঘক্ষণ বোলারদের ভুগিয়ে তুলে নেন অর্ধশতক।

৭ বলে ১৫ রান করে পঞ্চম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন আসিফ আলী। তবে তখন সাকিব আল হাসান বা রিশাদ হোসেনকে ক্রিজে না পাঠিয়ে অধিনায়ক শাহীন আফ্রিদি নিজেই নেমে যান। শেষ ওভারে ৩৫ বলে ৬১ রান করে কুশল সাজঘরে ফিরলে ক্রিজে নামেন সাকিব। তবে এবারো খুলতে পারেননি রানের খাতা। ২ বল মোকাবেলা করে সাজঘরে ফেরেন শূন্য রাতে। টিমাল মিলসকে সজোরে উড়িয়ে মারলেও বল মাঠের ভেতরেই ছিল।

সাকিব বিদায় নিলে ক্রিজে নেমে প্রথম বলেই চার হাঁকান রিশাদ। সেই সাথে দলকে ১৯৭ রান থেকে ২০০ রানের মাইলফলকে নিয়ে যায় রিশাদ হোসেন। পরের বলে অর্থাৎ ইনিংসের শেষ বলেও উড়িয়ে মারতে চেয়েছিলেন, তবে সফল হননি। দৌড়ে ২ রান নাওয়ার পক্ষে ছিলেন ২ বল খেলে কোনো রান করতে না পারা শাহীন। আদতে এর সুযোগ ছিল না। রিশাদ ১ রান নিয়ে দৌড় না দেওয়ায় রানআউট হন ২ বলে ৫ রান করে। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০২ রান দাঁড়ায় লাহোরের সংগ্রহ।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া