৩ ম্যাচ নয়, মুস্তাফিজকে ২ ম্যাচের জন্য ছাড়পত্র দিলো বিসিবি

দিল্লি ক্যাপিটালস (ডিসি) মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার খবর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করায় অনতিবিলম্বে ব্রেকিং নিউজ হয় বাংলাদেশে। ভারতীয় মিডিয়াও গুরুত্বসহকারে প্রচার করে ফিজকে দিল্লির দলে নেওয়ার খবর। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজকে নেয় তারা। 

এক মৌসুম হিসেবে রেকর্ড ৬ কোটি রুপি সম্মানী নির্ধারণ করা হয়েছে বাঁহাতি এই পেসারের জন্য। প্রতি ম্যাচে ৪২ লাখ ৮৫ হাজার রুপি পাবেন তিনি। ২০২৫ সালের নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই নেয়নি আইপিএল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়নের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছিল বিষয়টিকে। দিল্লি মুস্তাফিজকে দলে নিয়ে সে অনুমান ভুল প্রমাণ করে। 

যদিও মুস্তাফিজ গতকাল আরব আমিরাত গেছেন দুই ম্যাচ টি২০ সিরিজ খেলতে। স্বাগতিক আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে শারজাহয় হবে ম্যাচ দুটি। 

মুস্তাফিজের পুরোনো দল দিল্লির সেরা চারে উন্নীত হওয়ার সম্ভাবনা আছে। ১৮ মে নিজেদের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আর ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে লিগ পর্বের বাকি ম্যাচ খেলবে দিল্লি। সেরা চারে উন্নীত হওয়ার রেসে টিকে থাকতে গুজরাটের বিপক্ষের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ থেকেই মুস্তাফিজকে দলে পেতে চায় তারা। ইতিমধ্যে আইপিএল খেলার জন্য ছাড়পত্র চেয়েছেন মুস্তাফিজ। বিসিবি থেকে বলা হচ্ছে, ১৯ মে আমিরাতে ম্যাচ শেষ করার পর আইপিএলে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে মুস্তাফিজ ১৮ তারিখের ম্যাচ মিস করবেন। ২১ মে মুম্বাইয়ের বিপক্ষে দেখা যাবে তাকে। প্লে অফ নিশ্চিত করতে পারলে মুস্তাফিজের ম্যাচ সংখ্যা আরও বাড়বে।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া