মিরাজের যে ১টি কথা শোনেই ৫টি ছক্কা হাকিয়েছেন জানালেন তানজিম সাকিব

 


আরও একটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী করলো বাংলাদেশ। পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৭ রানে হেরেছে টাইগাররা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার নিশ্চিত হলো বাংলাদেশের।  

ম্যাচে আগে ব্যাট করতে নেমে এদিনও প্রথম ম্যাচের মত ঠিক ২০১ রান করেছে পাকিস্তান। ব্যাটিংয়ে এবার আরও নাজুক বাংলাদেশ। জবাব দিতে নেমে বাংলাদেশ থেমেছে ১৪৪ রান করে। শুরুতে তানজিদ হাসান তামিম কিছুটা আশা দেখালেও ১৯ বলে ৩৩ রান করে থেমে যান তিনি। ৫৭ রানের জয়ে সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান। শেষ দিকে ৩১ বলে ৫০ রানের ইনিংস খেলে দলের হারের ব্যবধান কমান তানজিম হাসান সাকিব।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং সাফল্যের রহস্য খোলাসা করেছেন তানজিম। তিনি বলেন, ‘আমি যখন উইকেটে যাই, (মেহেদী হাসান) মিরাজ ভাই ব্যাটিং করছিল। আমার একটাই টার্গেট ছিল উনাকে আমি সাপোর্ট দিব। উনি যতক্ষণ মাঠে ছিল আমি চেয়েছি স্ট্রাইক রোটেট করব। মিরাজ ভাই আমাকে বলছিল, “তুই থাক, তুই পারবি ম্যাচ বের করতে।” তার কথাতেই আমি আত্ববিশ্বাস খুজে পেয়েছিলাম। 

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকগুলো উইকেট হারিয়ে ফেলি। ২০০ চেইজ করতে গেলে ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। আমরা উপর থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং করলে আমি মনে করি ২০০ চেইজ করা সম্ভব।’

এছাড়া শরিফুল ইসলামের চোটের ব্যাপারে তানজিম বলেন, ‘শরিফুলের চোটের পর লিটন (দাস) ভাই বিষয়টা ভালোভাবে ম্যানেজ করেছেন। তিনি অকেশনাল বোলারকে ভালোভাবে কাজে লাগিয়েছেন। এত বেশি চিন্তিত ছিলেন না এটা নিয়ে। ব্যাটিংয়ে আমি চেষ্টা করেছি মিরাজ ভাইকে সাপোর্ট দিতে। হাসান (মাহমুদ) আসার পর বলেছি আমি বল স্লটে পেলে মারব। এটাই প্ল্যান ছিল।’

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া