মুস্তাফিজের পর ১ ম্যাচের জন্য দল পেলেন সাকিব আল হাসান



লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার এই বাংলাদেশি অলরাউন্ডারকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র। প্লে অফে না গেলে মাত্র ১টি ম্যাচ খেলতে পারবেন সাকিব।

২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক ম্যাচেই তিনি ৩৫ বলে ৫১ রান করেন এবং ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। পরে তিনি পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন। তবে ইনজুরি ও অন্যান্য কারণে তিনি সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি।

সাকিব পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মোট ১৪টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে । এবার পাকিস্তান ও ভারতের দ্বন্দ্বের কারণে মাঝ পথেই থমকে গিয়েছিল পিএসএল।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া