মাত্র ১২ বলে সাইফুদ্দিনের হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড
মোহাম্মদ সাইফউদ্দিন তার ব্যাটিং দক্ষতায় হংকং আন্তর্জাতিক সিক্সেস টুর্নামেন্টে আলোড়ন সৃষ্টি করেছেন। জাতীয় দলে ফেরার সুযোগ না পাওয়ায় নিজের সামর্থ্যের জানান দিতে মরিয়া সাইফউদ্দিন টুর্নামেন্টে ছিলেন পুরোপুরি বিধ্বংসী মেজাজে। টুর্নামেন্টজুড়ে তার রেকর্ড-ব্রেকিং ইনিংসগুলো তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য গর্বের বিষয়।
প্রথম ম্যাচে মাত্র ১২ বলে ৫৫ রানের অসাধারণ ইনিংস খেলে সাইফউদ্দিন ঝড় তুলেছিলেন। ৩ নাম্বারে ব্যাটিংয়ে নেমে সাইফউদ্দিন ৩টি চারের পাশাপাশি হাঁকান ৭টি ছক্কা। মাত্র ১২ বলে করেন ৫৫ রান। এর ম্যাক্সওয়েল একই টুর্নামেন্টে মাত্র ১০ বলে ৫২ রান করেছিলেন ২০১০ সালে।
.jpg)
Comments
Post a Comment