নতুন সিদ্ধান্ত, রফিককে যে বড় দায়িত্ব দিলো নতুন সভাপতি বুলবুল

 



মোহাম্মদ রফিক বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা স্পিনার । ক্রিকেট থেকে অবসরের নিলেও ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে আছেন তিনি। দেশের ঘরোয়া লিগের পাশাপাশি কোচ হিসেবে দেখা গেছে বিপিএলেও। তবে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন থাকাকালীন বিসিবিতে উপেক্ষিতই থেকে গেছেন মোহাম্মদ রফিক। একাধিকবার তাকে নিয়ে কাজ করার কথা বিসিবি জানালেও শেষ পর্যন্ত অধরাই থেকেছেন তিনি। ফারুক আহমেদ নতুন করে বিসিবির সভাপতি চেয়ারে বসার পর সবাই ভেবে ছিলেন সহকারী বোলিং কোচ হিসেবে হয়তো রফিককে বাংলাদেশের ক্রিকেটে দেখা যাবে। কিন্তু তার আমলেও অপেক্ষিত ছিলেন রফিক। যে কারণে আফসোসও রয়েছে সাবেক এ ক্রিকেটারের মনে।


তবে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রফিকের সেই আক্ষেপের অবসান ঘটাতে চলেছেন। তিনি বোর্ডের সভাপতি হয়েই বলেছেন সাবেক ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান। সূত্র থেকে জানা গেছে তারই ধারাবাহিকতায় মোহাম্মদ রফিককে বাংলাদেশের সহকারী স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া