অস্ট্রেলিয়ার দলকে হারিয়ে সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড গড়লো খালেদ আহমেদ
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ জায়ান্ট হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে বল হাতে রংপুর রাইডার্সের হয়ে তাণ্ডব চালালেন খালেদ আহমেদ। চার ওভারের নিখুঁত স্পেলে একাই তুলে নিলেন ৪টি উইকেট, ম্যাচের ভাগ্য গড়ে দিলেন কার্যত একাই।
টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার—সবখানেই ছোবল ছিল খালেদের বলের। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের স্কোরবোর্ড থামিয়ে দেন বারবার। তাঁর শিকার হন বেন ম্যাকডারমট (৩৪), ওডেন স্মিথ (২০), ফ্যাবিয়ান অ্যালেন (৩) এবং রাফ ম্যাকমিলান (০)।
খালেদের বোলিং ফিগার:
শুধু উইকেটই নয়, চাপ তৈরি করতেও সমান সফল ছিলেন তিনি। দুর্দান্ত লাইন-লেন্থ ও গতি বৈচিত্র্যে বিভ্রান্ত করেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। আন্তর্জাতিক মঞ্চে টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিত খালেদ, কিন্তু এই ম্যাচে টি-টোয়েন্টিতেও যে তিনি সমান মারাত্মক—সেই বার্তাই দিয়ে রাখলেন।

Comments
Post a Comment