টি২০ র‍্যাঙ্কিংয়ে ভারত ইংল্যান্ডকে টপকে ১ম স্থানে উঠে গেলো বাংলাদেশ



টি-টোয়েন্টি উড়িয়ে ঘুরিয়ে মারার খেলা। ছক্কা গড়ে দেয় বড় ব্যবধান। সেই ছক্কা মারাতেই পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে দলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম, পরভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলামরা জাতীয় দলে আসার পর বদলে গেছে ছবিটা।

ভয়ডরহীন ক্রিকেটে ছক্কা মারাতেও উন্নতির গ্রাফটা উপরের দিকে নিয়ে গেছে বাংলাদেশ। এতটাই যে টেস্ট খেলা দলগুলোর মধ্যে ২০২৫ সালে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৮৮টি ছক্কা মেরেছে বাংলাদেশই! এ বছর বাংলাদেশ খেলেছে ১০ টি-টোয়েন্টি। তাতে ছক্কা হয়েছে ৮৮টি, অর্থাৎ ম্যাচ প্রতি প্রায় ৯টি করে।

টেস্ট খেলা দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ ছক্কা নিউজিল্যান্ডের। পাকিস্তানের ছক্কা ৬৭ আর ওয়েস্ট ইন্ডিজের ৬৪টি। টেস্ট খেলা দলগুলোর মধ্যে বাংলাদেশ এ বছর টি-টোয়েন্টিতে খেলেছে ১০টি, নিউজিল্যান্ড ৯টি (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচ বাদ দিয়ে), পাকিস্তান ৯টি আর ওয়েস্ট ইন্ডিজ ৫টি।

টেস্ট খেলা দলগুলোর মধ্যে ভারতের অভিষেক শর্মা ৫ ম্যাচে ছক্কা মেরেছেন ২২টি আর নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ৭ ম্যাচে ২২টি। বাংলাদেশের তানজিদ হাসান তামিমের ছক্কা ১০ ম্যাচে ২১টি আর পারভেজ হোসেন ইমনের ৯ ম্যাচে ১৯টি।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ খেলা ম্যাচেই মিরপুরের কঠিন পিচে ৫টি ছক্কা মেরেছিলেন ইমন। দলে ছক্কা মারার এই প্রবণতা নিয়ে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে তিনি বলেছিলেন, ‘‘টি-টোয়েন্টি খেলতে হলে ছক্কা মারার সামর্থ্য থাকতেই হবে। আল্লাহর রহমতে আমাদের দলের সবার সে সামর্থ্যটা আছে। একদম শেষ যে ব্যাটসম্যান আছে, সেও ছক্কা মারতে পারে। এটা আমাদের অনেক ভালো উপকার দিচ্ছে। এটা আরও যত ভালো আয়ত্ত করতে পারব, আমাদের জন্য ভালো হবে।’’

২০০৬ থেকে টি-টোয়েন্টি খেললেও বাংলাদেশ ইনিংসে ১০ বা এর বেশি ছক্কা প্রথমবার মেরেছিল ২০১৮ সালে। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ১২ ছক্কা মেরেছিল বাংলাদেশ। এরপর আরও ৮ বার ইনিংসে ১০টির বেশি ছক্কা মেরেছে বাংলাদেশ, যার ৭টিই গত দুই বছরে।

২০২৫ সালে ১০ টি-টোয়েন্টিতে ১০টির বেশি ছক্কা বাংলাদেশ মেরেছে চারবার। এমন পরিসংখ্যানে আশাবাদী হতেই পারে বাংলাদেশ।

Comments

Popular posts from this blog

৯২ মিনিটে ফাহিমকে স্লাইড ট্যাকেল, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে

৪৭ বলে ৭৩ রান করা তামিমকে নিয়ে যা বললেন শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া