১ম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়লেন লিটন দাস
শ্রীলংকায় এবারের সফরে দারুণ পারফরম্যান্স করে বাংলাদেশ। সফরের শুরু এবং শেষ দুই ম্যাচেই নান্দনিক পারফরম্যান্স করে টাইগাররা।
সফরের শুরুতে নাজমুল হোসেন শান্তর দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের ১৬৩ রানের ইনিংসে ভর করে গল টেস্টে দাপটের সঙ্গে ড্র করে বাংলাদেশ।
এক মাসের এই সফর আজ শেষ হয় টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে। তিন ম্যাচের শেষ টি-টোয়েন্টিতে অফ স্পিনার শেখ মেহেদি হাসান আর ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে ১২০ বলে ১৩৩ রানের টার্গেট তাড়ায় ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এই জয় দিয়ে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে লিটন দাস দেশের বাহিরে দুটি সিরিজ জয়ের রেকর্ড গড়লেন লিটন দাস।

Comments
Post a Comment