এশিয়া কাপের আগে ১৯ বলে আশরাফুলের হাফ সেঞ্চুরি
লন্ডনে চলছে ডিস্ট্রিক্ট কাপ টুর্নামেন্ট ২০২৫। সেখানে যশোরের হয়ে খেলতে খেছেন বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া কুমিল্লার হয়ে খেলছেন সাব্বির রহমান। আজ মোহাম্মদ আশরাফুল কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ১৯ বলে ৫২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে এই টুর্নামেন্টের সেমিফানাল নিশ্চিত করেছেন। ব্যাট হাতে এ দিন ৭টি চার ও ৩ টি ছক্কা হাকান আশরাফুল। অন্য দিকে ২৭ বলে ৪০ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Comments
Post a Comment